Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে গুলি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর শ্যামলীতে অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত প্রতিষ্ঠানটিতে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গুলি করে পালিয়ে যায়। এতে ফার্মেসির কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসির ভবনটির মালিক আওয়ামী লীগের সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন এবং তার পরিবার ওই ভবনেই থাকে। আর ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করেন তার ভাই জুয়েল তালুকদার। গুলির ঘটনার আগেও দুই দফা তার দোকানের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্র জানায়, কিছু দিন আগে রাষ্ট্রনের কাছে মোহাম্মদপুরের এক শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করেননি ভুক্তভোগী।

মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ শরিফ জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্তের চেষ্টা চলছে। মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম যুগান্তরকে বলেন, মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুলি করে দ্রুত পালিয়ে যায়। তাদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এক প্রশ্নে তিনি বলেন, ভবনটির মালিক আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর রাষ্ট্রন। তার ভাই ব্যবসা পরিচালনা করেন। আজ ঘটনাস্থলে এসে শুনেছি কিছু দিন আগে চাঁদা দাবি করা হয়েছিল। তবে এটি চাঁদাবাজি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে হোয়াটসঅ্যাপে রাষ্ট্রন যুগান্তরকে জানান, গত ৬ নভেম্বর সন্ধ্যায় রাষ্ট্রনকে হোয়াটসঅ্যাপে এক ব্যক্তি ফোন করে বাদল ওরফে কাইল্লা বাদল এবং পাপ্পু ওরফে কিলার পাপ্পুর নাম বলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় ফোনে জানানো হয়, ‘গতকাল তোর বাসার সামনে ককটেল বিস্ফোরণ করা হইছে, সেটা শুনোস নাই? টাকা না দিলে তোর পুরো বাড়ি জ্বালাইয়া দিমু।’

রাষ্ট্রন আরও জানান, ‘আমাকে ফোন করার আগের দিন রাতে ককটেল বিস্ফোরণ হইছে। এরপর আমাকে ফোন করার পরদিন ৭ নভেম্বর রাতে আবার ককটেল বিস্ফোরণ হয়েছিল। এরপর আজ (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে একটি মোটরসাইকেলে আসা তিনজন দোকান লক্ষ্য করে তিন রাইন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এর আগে ককটেল বিস্ফোরণের পর আমি ডিসি অফিসকে জানিয়েছিলাম।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে গুলি

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে গুলি

শীতের সবজিতে স্বস্তি চড়া মাছ-মাংস

শীতের সবজিতে স্বস্তি চড়া মাছ-মাংস

হামে আরও ৫ জনের মৃত্যু

হামে আরও ৫ জনের মৃত্যু

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম