Logo
Logo
×
   

দ্বিতীয় সংস্করণ

নারায়ণগঞ্জে মুফতি জিহাদীর জামিন

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার আহলে সুন্নাত ওয়াল জামাআতের সদস্য মুফতি আলাউদ্দিন জিহাদীকে জামিন দিয়েছেন আদালত। রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত পুলিশ প্রতিবেদন পাওয়া পর্যন্ত ওই জামিন মঞ্জুর করেন। এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে হেফাজতে ইসলাম ও ওলামা পরিষদের নেতা মুফতি হারুন অর রশীদের করা মামলায় মুফতি জিহাদীকে গ্রেফতার করা হয়। ২০ সেপ্টেম্বর দুপুরে ফতুল্লার মাহমুদপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ইস্যুতে আহলে সুন্নাত ও হেফাজতপন্থীরা মুখোমুখি অবস্থানে থাকায় নারায়ণগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। তবে ১৪৪ ধারা ভঙ্গ করেই আহলে সুন্নত ওয়াল জামাআতের নেতাকর্মীরা আলাউদ্দিন জিহাদীকে মুক্তির দাবিতে ডাকা গণজমায়েত করার চেষ্টা করলে দুই আহলে সুন্নতপন্থীকে আটক করেছে পুলিশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম