Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

সুবিধাবঞ্চিতদের জন্য ই-ঋণ সুবিধা চালু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীকে কম সুদে ক্ষুদ্রঋণের জোগান দিতে ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে সর্বোচ্চ ৯ শতাংশ সুদে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে ঋণ দেওয়া হবে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ই-ঋণ পুনঅর্থায়ন স্কিম। একজন গ্রাহক এক বছর মেয়াদে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ পাবেন এই তহবিল থেকে। এ বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এর আগে একই মডেলে ডিজিটাল ক্ষুদ্রঋণ পুনঅর্থায়ন স্কিম নামে একটি প্রকল্প ছিল সেটির নাম ও কাঠামো পরিবর্তন করে নতুন আদলে এটি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়-এই ঋণের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে ডিজিটাল পদ্ধতিতে। নগদ টাকার লেনদেন কমাতে এই ঋণের অর্থও ছাড় করা ডিজিটাল প্রক্রিয়ায় ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত এর মেয়াদ ধরা হয়েছে। আলোচ্য সময়ে গ্রাহকরা ঋণের টাকা সুদসহ পরিশোধ করলে তা তহবিলে যোগ হবে। সেই অর্থ পুনরায় বিনিয়োগ করা হবে। বাংলাদেশ ব্যাংকে নিজস্ব অর্থে গঠিত এ তহবিল থেকে ঋণ নিলে ব্যাংকগুলোকে দিতে হবে ১ শতাংশ। গ্রাহক পর্যায়ে ঋণের সুদ হবে সর্বোচ্চ ৯ শতাংশ। গ্রাহকের আবেদনের ভিত্তিতে আগে ব্যাংক ঋণের টাকা ছাড় করবে। পরবর্তীতে ব্যাংকের আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংককে সমপরিমাণ টাকা পরিশোধ করবে। আলোচ্য তহবিল থেকে মোবাইল ব্যাংকিং সুবিধার মাধ্যমেও গ্রাহকদের ঋণের অর্থ ছাড় করা যাবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা আঙ্কারা সম্পর্ক

ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা আঙ্কারা সম্পর্ক

বাংলাদেশ-কোরিয়া চূড়ান্ত হচ্ছে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির খসড়া

চূড়ান্ত হচ্ছে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির খসড়া

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার সুবিধাবঞ্চিতদের জন্য ই-ঋণ সুবিধা চালু

সুবিধাবঞ্চিতদের জন্য ই-ঋণ সুবিধা চালু

ঢাকার আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

ঢাকার আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম