Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

সাবেক প্রতিমন্ত্রী এবিএম শাহজাহানের ইন্তেকাল

Icon

প্রকাশ: ০৯ মে ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সাবেক পাট প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর বগুড়া জেলা মুজিব বাহিনী কমান্ডার, জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মুক্তিযোদ্ধা এবিএম শাহজাহান (৭১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মঙ্গলবার সকালে তিনি ঢাকার উত্তরায় একটি হাসপাতালে মারা যান। তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন।

তার প্রথম জানাজা মঙ্গলবার বাদ জোহর ঢাকার ১০ নম্বর সেক্টর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আজ বেলা ১১টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে দ্বিতীয়, বাদ জোহর তালোড়া পাইলট স্কুল মাঠে তৃতীয় এবং বিকাল ৩টায় গ্রামের বাড়ি তালোড়ার গাড়িবেলঘরিয়ায় চতুর্থ জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক ও রূপালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। বগুড়া ব্যুরো।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গোপালগঞ্জকাণ্ডে সতর্ক নেতারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতিতে বিশেষ নজর বিএনপির

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতিতে বিশেষ নজর বিএনপির

ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ৮ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার

৮ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্র-ইসরাইলের পালটাপালটি অবস্থান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের পালটাপালটি অবস্থান

বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি হলেই শিক্ষার্থীর তথ্য যাবে ইউজিসিতে: শিক্ষামন্ত্রী

ভর্তি হলেই শিক্ষার্থীর তথ্য যাবে ইউজিসিতে: শিক্ষামন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম