Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

মিরপুরে বিয়ের অনুষ্ঠানে গ্রেফতার বিএনপি নেতা

ভিডিও ভাইরাল

Advertisement

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর মিরপুরে বিএনপি নেতা দেলোয়ার হোসেন দুলু কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এসে গ্রেফতার হয়েছেন। মিরপুর সাড়ে এগারোর একটি কমিউনিটি সেন্টার থেকে মঙ্গলবার বিকালে তাকে গ্রেফতার করে পুলিশ। দুলু মিরপুর থানা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক। পর পর দুবার তিনি মিরপুরের ৭ নম্বর ওয়ার্ড থেকে বিএনপির নমিনেশন নিয়ে ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। দুলুর গ্রেফতারের কিছুক্ষণের মধ্যে ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ৫ মিনিট ৩০ সেকেন্ডের ওই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়।

৫ মিনিটি ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় দুলুকে গ্রেফতারের সময় দলীয় নেতাকর্মীরা পুলিশের কাছে মামলার ওয়ারেন্ট কপি দেখতে চান। এ নিয়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। ওই সময় গ্রেফতারের প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। গ্রেফতারের সময় দুলুর স্ত্রী স্বপা আহমেদ উপস্থিত ছিলেন। স্বপা ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক। অবশ্য পুলিশ তাকে গ্রেফতার করেনি। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম বলেন, মিথ্যা মামলা দিয়ে ওয়ারেন্টের নামে গ্রেফতার করছে এ ফ্যাসিস্ট সরকার। আমি তাকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাই।

মিরপুর মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, দেলোয়ার হোসেন দুলু নামে একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

যুবদলের বহিষ্কৃত নেতার গুলিবর্ষণ আগ্নেয়াস্ত্রের আঘাতে ব্যবসায়ী আহত

আগ্নেয়াস্ত্রের আঘাতে ব্যবসায়ী আহত

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা তিন দিন আগে নিজেদের হেফাজতে প্রশ্ন রাখলেন বিবির দুই কর্মকর্তা

তিন দিন আগে নিজেদের হেফাজতে প্রশ্ন রাখলেন বিবির দুই কর্মকর্তা

ডিসেম্বরে কোনো ‘অপশক্তি’ অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরে কোনো ‘অপশক্তি’ অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের সময় বাড়ল

প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের সময় বাড়ল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম