Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

যুবদলের বহিষ্কৃত নেতার গুলিবর্ষণ

আগ্নেয়াস্ত্রের আঘাতে ব্যবসায়ী আহত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর বাংলামোটর এলাকায় যুবদলের বহিষ্কৃত এক নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে সোহান নামের একজন ওষুধ ব্যবসায়ী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সোহানের সঙ্গে ফেরদৌস আহাম্মেদ সাইমনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাইমন পিস্তলের বাঁট দিয়ে সোহানের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে রক্তাক্ত হয়। এরপর সাইমন পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে চলে যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উচ্ছুক জনতা চাঁদাবাজির বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছিলেন।

আহত সোহান রাজধানীর নিউ ইস্কাটন এলাকার বাসিন্দা। বাংলামোটর এলাকায় তার ওষুধের দোকান রয়েছে। তার ওপর হামলায় ক্ষুব্ধ হন এলাকার বাসিন্দারা। পরে বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের উত্তর দিকের গলিতে জমায়েত হয়ে হামলাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করেন তারা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের উত্তর দিকে যাচ্ছিলেন সোহান। এ সময় তার পথ রোধ করেন হাতিঝিল থানা যুবদলের বহিষ্কৃত নেতা সায়মন। এসময় তার কয়েকজন সহযোগী সঙ্গে ছিলেন। তাদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে সায়মন পিস্তলের বাঁট দিয়ে সোহানের মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে। এসময় সায়মন আতঙ্ক তৈরি করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। স্থানীয়দের প্রতিরোধে মুখে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। তবে তার সহযোগীদের ঘিরে ধরে উপস্থিত জনতা।

ঘটনার পর বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়- পুলিশকে ঘিরে ধরে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন উপস্থিত জনতা। প্রতিবাদ করছেন সায়মনের চাঁদাবাজির বিরুদ্ধে। এসময় কালো রঙের একটি মোটরসাইকেল ভাঙচুর করেন উপস্থিত জনতা। পরে আগুন দিয়ে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, আমি এখনো ঘটনাস্থলে আছি। ওষুধ ব্যবসায়ীকে আহত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

যুবদলের বহিষ্কৃত নেতার গুলিবর্ষণ আগ্নেয়াস্ত্রের আঘাতে ব্যবসায়ী আহত

আগ্নেয়াস্ত্রের আঘাতে ব্যবসায়ী আহত

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা তিন দিন আগে নিজেদের হেফাজতে প্রশ্ন রাখলেন বিবির দুই কর্মকর্তা

তিন দিন আগে নিজেদের হেফাজতে প্রশ্ন রাখলেন বিবির দুই কর্মকর্তা

ডিসেম্বরে কোনো ‘অপশক্তি’ অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরে কোনো ‘অপশক্তি’ অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের সময় বাড়ল

প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের সময় বাড়ল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম