Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা

তিন দিন আগে নিজেদের হেফাজতে প্রশ্ন রাখলেন বিবির দুই কর্মকর্তা

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সারা দেশে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা অনুষ্ঠিত হবে কাল। নিয়ম অনুযায়ী পরীক্ষার এক ঘণ্টা আগে পরীক্ষার প্রশ্নপত্র ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ব্যাংকের ভল্ড থেকে বেড় করে পরীক্ষাকেন্দ্রে পাঠানোর কথা। সেখানে রহস্যজনক কারণে পরীক্ষার ৩ দিন আগে বৃহস্পতিবার এই প্রশ্নপত্র বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার ভল্ড থেকে তুলে নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের রংপুর শাখার দুই কর্মকর্তা নিজেদের কাছে রেখেছেন। এমন গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এর ফলে প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা দেখা দিয়েছে।

একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, রংপুর বিভাগের এই পরীক্ষাকেন্দ্র করা হয়েছে রংপুর সরকারি কারমাইকেল কলেজ ক্যাম্পাসে। বিভাগের সরকারি তফসিলভুক্ত ব্যাংকসহ বাংলাদেশ ব্যাংকের চাকরিজীবীরা এই পরীক্ষায় অংশ নেবেন। একইভাবে সারা দেশে একই প্রশ্নপত্রে এই পরীক্ষা বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কারমাইকেল কলেজ পরীক্ষাকেন্দ্রের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার নির্বাহী পরিচালক সালাউদ্দিন ও সদস্য সচিব বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার পরিচালক আসাদুজ্জামান। তারা বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার ভল্ড থেকে এই পরীক্ষার প্রশ্নপত্র বের করে নেন এবং তাদের নিজস্ব হেফাজতে রাখেন। পরীক্ষার আগে প্রশ্নপত্র কেনাবেচা করে অনৈতিক সুবিধার জন্য বেআইনিভাবে প্রশ্নপত্র নিজেদের কাছে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।

তাই আগামীকাল পরীক্ষার আগেই এই প্রশ্নপত্র বিভিন্ন পরীক্ষার্থীদের হাতে বিপুল অঙ্কের টাকার বিনিময়ে পৌঁছে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সালাউদ্দিন এড়িয়ে যান এবং মোবাইল বন্ধ করে রাখেন। বাংলাদেশ ব্যাংকের আরেক কর্মকর্তা আসাদুজ্জামানের মেবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

যুবদলের বহিষ্কৃত নেতার গুলিবর্ষণ আগ্নেয়াস্ত্রের আঘাতে ব্যবসায়ী আহত

আগ্নেয়াস্ত্রের আঘাতে ব্যবসায়ী আহত

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা তিন দিন আগে নিজেদের হেফাজতে প্রশ্ন রাখলেন বিবির দুই কর্মকর্তা

তিন দিন আগে নিজেদের হেফাজতে প্রশ্ন রাখলেন বিবির দুই কর্মকর্তা

ডিসেম্বরে কোনো ‘অপশক্তি’ অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরে কোনো ‘অপশক্তি’ অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের সময় বাড়ল

প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের সময় বাড়ল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম