Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের সময় বাড়ল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের পদায়নের সময় আরও সাত দিন বাড়ানো হয়েছে। পদায়নের নতুন তারিখ আগামী ১১ অক্টোবর নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীনের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন আদেশের তারিখ বাড়িয়ে ৪ অক্টোবরের পরিবর্তে ১১ অক্টোবর নির্ধারণের নির্দেশনা পাওয়া গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ১ অক্টোবর যোগদান করা নবনিযুক্ত শিক্ষকদের জন্য ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষে নবনিযুক্ত শিক্ষকদের যোগদানের কার্যক্রম শুরু হয়। নতুন নির্দেশনার ফলে তাদের পদায়নের জন্য আরও এক সপ্তাহ সময় পাওয়া গেল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্যমতে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে ৬১ জেলায় ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। ৮ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

যুবদলের বহিষ্কৃত নেতার গুলিবর্ষণ আগ্নেয়াস্ত্রের আঘাতে ব্যবসায়ী আহত

আগ্নেয়াস্ত্রের আঘাতে ব্যবসায়ী আহত

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা তিন দিন আগে নিজেদের হেফাজতে প্রশ্ন রাখলেন বিবির দুই কর্মকর্তা

তিন দিন আগে নিজেদের হেফাজতে প্রশ্ন রাখলেন বিবির দুই কর্মকর্তা

ডিসেম্বরে কোনো ‘অপশক্তি’ অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরে কোনো ‘অপশক্তি’ অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের সময় বাড়ল

প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের সময় বাড়ল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম