Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

দুদকের কমিশনার হচ্ছেন মোজাম্মেল হক খান

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব ফয়েজ আহম্মদ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ জুন ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব ফয়েজ আহম্মদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খানকে ৩০ জুন থেকে স্বেচ্ছা অবসর দেয়া হয়েছে। এ ছাড়া ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেয়েছেন প্রশাসনের দুই অতিরিক্ত সচিব। রোববার এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফয়েজ আহম্মদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হওয়ায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনকে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. দিলওয়ার বখতকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্যের পদ সচিব পদমর্যাদার।

নতুন জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ বিসিএস ১৯৮৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি পটুয়াখালী সদরের ভায়লা গ্রামে। কৃষিতে অনার্স ডিগ্রি অর্জনকারী এ কর্মকর্তা ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। ২০১৭ সালের ১৯ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ পেয়ে গত ২৬ এপ্রিল সচিব পদে পদোন্নতি পান তিনি। এর আগে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের দায়িত্ব পালন করেছেন। ছিলেন রাজবাড়ী ও চট্টগ্রামের জেলা প্রশাসকও (ডিসি)।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খানের স্বেচ্ছা অবসরের আদেশে বলা হয়েছে, তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি কর্মচারী (অবসর) আইন অনুযায়ী তাকে স্বেচ্ছায় অবসরে যাওয়ার অনুমতি দেয়া হল। তিনি বিধি অনুযায়ী ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থসহ অবসরের অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোজাম্মেল হক এর আগে সড়ক বিভাগ; বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালের ২৭ এপ্রিল পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব হওয়ার পর ওই বছর ৪ আগস্ট একই মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পান তিনি। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সচিবের দায়িত্বে থাকার সময় ২০১৪ সালের ২০ মার্চ পদোন্নতি পেয়ে তিনি সিনিয়র সচিব হন। এক সময় তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালকের (ফাইন্যান্স) দায়িত্বও পালন করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ড. মোজাম্মেল হক খানের চাকরির মেয়াদ ২ নভেম্বর পর্যন্ত ছিল। তার সামনে দুদকের কমিশনার হওয়ার সুযোগ এসেছে। সে জন্য তিনি স্বেচ্ছায় অবসরে গেছেন। তিনি শিগগির দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার পেতে যাচ্ছেন। মন্ত্রিপরিষদ বিভাগের অপর একজন কর্মকর্তা জানান, দুদক কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দিন আহমেদের চাকরির মেয়াদ ২৫ জুন শেষ হচ্ছে। ওই পদে একজনকে নিয়োগ দিতে বাছাই কমিটি ইতিমধ্যে মোজাম্মেল হক খানসহ দু’জনের নাম প্রস্তাব করেছে রাষ্ট্রপতির কাছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বহিষ্কৃত হেভিওয়েট নেতাদের দলে ফেরাচ্ছে বিএনপি

বহিষ্কৃত হেভিওয়েট নেতাদের দলে ফেরাচ্ছে বিএনপি

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদ রাজধানীতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ-অবস্থান

রাজধানীতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ-অবস্থান

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৩৫

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৩৫

চার দিবস ঘিরে বিএনপির কর্মসূচি

চার দিবস ঘিরে বিএনপির কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম