হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৩৫
এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ১,৩৩৬
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সারা দেশে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিশ্চিত হাম ও রোগটির উপসর্গ নিয়ে এক হাজার ৩৩৬ জনের মৃত্যু হলো। সরকারি হিসাব অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ২৩১ জন। এছাড়া নিশ্চিতভাবে হাম নিয়ে মারা গেছে ১০৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ চারজন ও সিলেটে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৫৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১৯ জন, চট্টগ্রামে ১২৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৪, বরিশালে ৭০, খুলনায় ৫৯ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে। অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে এক হাজার ২৩৫ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৩০ জন। এর মধ্যে আছে ঢাকা বিভাগে ৪১০, চট্টগ্রামে ২১১, সিলেটে ১৫৭, বরিশালে ১২৭, খুলনায় ১১৩, ময়মনসিংহে ৭৩, রংপুরে ১১ ও রাজশাহীতে ২৮ জন। এছাড়া গেল ২৪ ঘণ্টায় ৯৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ২৬ হাজার ৪৬৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে দুই লাখ ১৭ হাজার ৫৪০ জন।
