Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদ

রাজধানীতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ-অবস্থান

Icon

যুগান্তর প্রতিবেদন, পুরান ঢাকা ও ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচি এবং দলটির নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বৃহস্পতিবার দিনভর বিভিন্ন এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেন। এর আগে বুধবার রাত থেকে মোটরসাইকেল শোডাউন ও বিভিন্ন স্থানে অবস্থানের মাধ্যমে রাজধানীজুড়ে সতর্ক পাহারা দেন তারা। আওয়ামী লীগের যে কোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে রাত-দিন রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। বুধবার রাত থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানের পাশাপাশি বিভিন্ন এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা। এ সময় মাঠপর্যায়ের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ গণতন্ত্রের পথে চলার সুযোগ পেয়েছে এবং নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। জনগণ আর ফ্যাসিবাদ মেনে নেবে না। সরকারের অগ্রযাত্রা ব্যাহত করতে এবং আধিপত্যবাদী শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠায় যারা ষড়যন্ত্র করছে, তাদের যেকোনো নৈরাজ্য ও ষড়যন্ত্র রুখে দিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি প্রস্তুত রয়েছে।

এ ছাড়া বিক্ষোভ মিছিল করেছে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। এসএ সিদ্দিক সাজুর নেতৃত্বে দারুস সালাম এলাকায় বৃষ্টিতে ভিজে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

পুরান ঢাকায় নিয়মিত পাহারার ঘোষণা : আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, সহিংসতা, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে পুরান ঢাকায় নিয়মিত পাহারার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার সদরঘাটে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

কর্মসূচিতে ইশরাক বলেন, বুধবার সারা রাত জেগে নেতাকর্মীরা পুরান ঢাকার বিভিন্ন এলাকায় পাহারা দিয়েছেন। এতে এলাকায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এ সময় সন্দেহভাজন কয়েক ব্যক্তিকে আটক করে তাদের রাজনৈতিক পরিচয় যাচাইয়ের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ : আওয়ামী লীগ ও ছাত্রলীগের ডাকা কথিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার বিকালে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের নেতৃত্বে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাঁটাবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলের সামনে প্রতীকী ফাঁসির মঞ্চ নিয়ে অংশ নেন নেতাকর্মীরা। মঞ্চটিতে লেখা ছিল-‘খুনি হাসিনা দেশে আয়, ফাঁসির মঞ্চ রেডি আছে’। মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায়ও বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বহিষ্কৃত হেভিওয়েট নেতাদের দলে ফেরাচ্ছে বিএনপি

বহিষ্কৃত হেভিওয়েট নেতাদের দলে ফেরাচ্ছে বিএনপি

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদ রাজধানীতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ-অবস্থান

রাজধানীতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ-অবস্থান

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৩৫

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৩৫

চার দিবস ঘিরে বিএনপির কর্মসূচি

চার দিবস ঘিরে বিএনপির কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম