আশুলিয়ায় জুয়া খেলায় অতিষ্ঠ হয়ে স্বামীকে হত্যা
ছেলেসহ স্ত্রী গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আশুলিয়ায় স্বামীর জুয়াখেলায় অতিষ্ঠ হয়ে স্বামীকে হত্যার ঘটনার ১৬ দিন পর স্ত্রী দুলালী বেগম ও তার ছেলে সজীব মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-৪। বৃহস্পতিবার বিকেল র্যাব-৪ এর সিপিসি-২-এর সাভার নবীনগর সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। বুধবার রাতে জামগড়া এলাকায় ভাড়া বাড়ি থেকে মা ও ছেলেকে গ্রেফতার করা হয়। দুলালী বেগমের বাড়ি রংপুরের গঙ্গাচড়ায়। সে তার ছেলে ও স্বামীকে নিয়ে জামগড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। র্যাব জানায়, নিহত আতিয়ার হোসেন কোন কাজকর্ম না করে জুয়াখেলায় আসক্ত হয়ে পড়ে। মাস গেলে ছেলে ও পোশাক শ্রমিক স্ত্রীর বেতনের টাকা জোর করে ছিনিয়ে নিয়ে জুয়া খেলতেন। ২১ মার্চ রাতে জুয়াখেলার টাকার জন্য স্ত্রী দুলালী বেগমকে বেধড়ক মারধর করেন সে।
