Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

সপ্তম বৈঠকে বসছে চীন-ভারত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সপ্তম বৈঠকে বসছে চীন-ভারত

Advertisement

সীমান্ত ইস্যুতে ভারত ও চীন সামরিক পর্যায়ে সপ্তমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী সপ্তাহে পূর্ব লাদাখে কমান্ডার পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। বৃহস্পতিবার এই অগ্রগতির সঙ্গে জড়িত কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

প্রায় পাঁচ মাস ধরে উভয় দেশ সীমান্ত বিরোধে জড়িয়ে পড়েছে। লাদাখ সেক্টরে দুই দেশের সেনাবাহিনীই নিজেদের অবস্থান জোরদার করছে।

মস্কোতে বৈঠকে উত্তেজনা প্রশমনে অঙ্গীকার করলেও প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বিরোধ নিরসনের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে আবারও কমান্ডার পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বুধবার কূটনৈতিক পর্যায়ে সীমান্ত পরিস্থিতি নিয়ে চীন ও ভারতের মধ্যে আলোচনা হয়েছে। এই বৈঠকে উত্তেজনা প্রশমনের প্রতিশ্রুতি ছাড়া তেমন কোনো অগ্রগতি হয়নি। এর আগে ২১ সেপ্টেম্বরও সামরিক পর্যায়ের ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়।

Advertisement

ভারত

Advertisement

আরও পড়ুন

গাজায় ইসরাইলি হামলার তিন বছর মৃত্যু উপত্যকায় বঞ্চনার জীবন

মৃত্যু উপত্যকায় বঞ্চনার জীবন

ইয়েমেনে প্রাণ বাঁচাতে ছুটছেন মানুষ

ইয়েমেনে প্রাণ বাঁচাতে ছুটছেন মানুষ

ট্রাম্পকে ‘উন্মাদ’ আখ্যা ক্যালিফোর্নিয়া মেয়রের

ট্রাম্পকে ‘উন্মাদ’ আখ্যা ক্যালিফোর্নিয়া মেয়রের

মৃত্যুদণ্ড ব্যর্থ, কথা বলছেন পাইক

মৃত্যুদণ্ড ব্যর্থ, কথা বলছেন পাইক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম