ট্রাম্পকে ‘উন্মাদ’ আখ্যা ক্যালিফোর্নিয়া মেয়রের
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইরান চাইলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কিংবা সান ডিয়েগো শহর ‘ধ্বংস’ করতে পারে বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নেব্রাস্কায় নির্বাচনি সমাবেশে তিনি বলেন, ইরান একটি শহর ধ্বংস করে দিতে পারে। লস অ্যাঞ্জেলেসকে ধ্বংস করতে দিন। সান দিয়েগোকেও ধ্বংস করতে দিন।’
তার এ মন্তব্যের পরই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ট্রাম্পেকে ‘বেপরোয়া’ ও ‘উন্মাদ’ বলে সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার নেতারা। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন, ‘ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা পাঠিয়ে দখলদারত্বের পর এখন ট্রাম্প বলছেন, আমাদের বিদেশি শত্রুদের লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগোকে ‘ধ্বংস’ করতে দেওয়া উচিত। তিনি উন্মাদ ও বিপজ্জনক। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাসও ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে বলেন, প্রেসিডেন্টের ‘দায়িত্বজ্ঞানহীন হুমকি’ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটির নিরাপত্তাকে ‘সম্ভাব্য হুমকির মুখে ফেলতে পারে’।
ফ্রান্স দখল করতে চায় ইসলাম- ট্রাম্প : ফ্রান্সে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের জন্য ‘নিয়ন্ত্রণহীন গণঅভিবাসন’ ও ইসলামকে দায়ী করেছেন ট্রাম্প। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, ফ্রান্সে যা ঘটছে, তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া গণঅভিবাসন ছাড়া আর কিছুই নয়। এটি স্কুল নিয়ে নয়, এটি ইসলাম নিয়ে- যারা একসময়ের মহান দেশটি দখল করতে চায়। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বিক্ষোভকারীদের দাবির সঙ্গে অভিবাসন বা ধর্মের কোনো সম্পর্ক নেই।
