Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

এবারও আতঙ্কে আফগান নাপিতেরা

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এবারও আতঙ্কে আফগান নাপিতেরা

Advertisement

আগের তালেবানি শাসনে শুধু নারীদের জীবনযাপনের ওপরেই নয়, কোপ পড়েছিল আফগানিস্তানের বহু পুরুষের ওপরেও।

‘ইসলামবিরোধী’ পশ্চিমা ধাঁচে চুল কাটার ‘অপরাধে’ গ্রেফতারি থেকে জেল সব অত্যাচারই সহ্য করতে হয়েছিল দেশের বহু নাপিতকে।

সেটা ছিল কুড়ি বছর আগেকার কথা। তবে আফগানিস্তানে ফের সেই অন্ধকার জগৎ ফিরে আসতে পারে। এমন আশঙ্কাই করছেন সে দেশের অনেক নাপিত।

তালেবানি শাসনে রুজিরুটি হারানোর আতঙ্কে ভুগছেন তারা। হলিউডি নায়ক বা পশ্চিমা রকস্টারদের চুলের কায়দা অনুকরণ করতে গিয়ে কুড়ি বছর আগে তালেবানি শাসকদের কোপে পড়েছিলেন আফগানিস্তানের বহু যুবকই।

২০০১ সালে তাদের অনেকের মাথা মুড়িয়ে দেওয়া হয়েছিল। ওই আফগান যুবকদের ‘অপরাধ’-১৯৯৭ সালের হলিউডি ফিল্ম ‘টাইটানিক’-এর নায়কের চরিত্রে অভিনয় করা লিওনার্দো ডিক্যাপ্রিও-র চুলের স্টাইলের অনুকরণ করতে চেয়েছিলেন তারা।

তাতেই তালেবানি রক্তচক্ষুর কোপে পড়েছিলেন আফগানিস্তানের বহু যুবক। রকব্যান্ড ‘বিট্লস’-এর সদস্যদের চুলের কায়দা করতে গিয়েও একই দশা হয়েছিল।

ছাড় পাননি কাবুলের নাপিতরাও। তালেবান শাসকের তরফে চিঠি দিয়ে এ ধরনের ‘বিদেশি’ হেয়ারকাট বন্ধ করার জন্য নাপিতদের ওপর কার্যত ফতোয়া জারি করেছিল।

বছর কুড়ি পর তালেবান শাসনে ফের একই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করছেন আফগান নাপিতরা। আনন্দবাজার পত্রিকা।

Advertisement

আফগান .

Advertisement

আরও পড়ুন

নারীরা ছাড়ছেন ট্রাম্প প্রশাসন

নারীরা ছাড়ছেন ট্রাম্প প্রশাসন

দ্য ওয়্যারের প্রতিবেদন দিল্লির সড়কে গলছে মোদির প্রতিশ্রুতির রাজনীতি

দিল্লির সড়কে গলছে মোদির প্রতিশ্রুতির রাজনীতি

কাশ্মীরে খুতবা প্রস্তাবে ক্ষোভ

কাশ্মীরে খুতবা প্রস্তাবে ক্ষোভ

রাশিয়ার তেল শোধনাগারে আবার হামলা

রাশিয়ার তেল শোধনাগারে আবার হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম