রাশিয়ার তেল শোধনাগারে আবার হামলা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইউক্রেন আবারও রাশিয়ার তেল শোধনাগারে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার আঞ্চলিক গভর্নর জানান, রাশিয়ার রিয়াজানে একটি স্থাপনায় ইউক্রেন হামলা চালায়। এর আগে মার্কিন গোয়েন্দা তথ্যের সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন জেলেনস্কি। খবর রয়টার্সের।
রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি খাতে যুদ্ধবিরতির আকস্মিক ঘোষণা দেওয়ার পর থেকে কিয়েভ রাশিয়ার তেল শোধনাগারগুলোয় হামলা চালানো থেকে বিরত ছিল।
