Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

ভয়ংকর বর্বর হয়ে উঠেছে মার্কিন পুলিশ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভয়ংকর বর্বর হয়ে উঠেছে মার্কিন পুলিশ

Advertisement

পুলিশকে বলা হয় ‘জনগণের বন্ধু’। মানুষের জান ও মালের রক্ষক। কিন্তু যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনীর সঙ্গে এই কথাটা কোনোভাবেই মেলানো যায় না। জান বাঁচানোর চেয়ে প্রাণ নেওয়াতেই যেন তাদের উৎসাহ বেশি। ‘ভয়ংকর বর্বর’ শব্দযুগল যেন মানানসই। প্রতিদিনই কোনো না কোনো নাগরিককে গুলি করে মারছে পুলিশ। প্রিয় সন্তানকে হারাচ্ছেন কোনো বাবা-মা। এতিম হচ্ছে কোনো কোনো শিশু। এভাবে প্রতি বছর দেশটির হাজারও নিরস্ত্র মানুষ জীবন হারাচ্ছে পুলিশের হাতে। কিন্তু হত্যা ও নির্যাতনের মতো অপরাধের পরও বিচার-শাস্তি নেই বললেই চলে। ফলে দিনদিন আরও বেপরোয়া হয়েছে তারা। সারা বিশ্বে মানবাধিকার নিয়ে অত্যন্ত সোচ্চার যুক্তরাষ্ট্র সরকার। নিজেদের গণতন্ত্র ও আইনের শাসনে অন্তঃপ্রাণ দেখাতে নানা তৎপরতা প্রদর্শন করেন দেশটির কর্মকর্তারা। কিন্তু আলোর নিচেই যেন অন্ধকার। খোদ এই দেশটির প্রতি মুহূর্তে নজিরবিহীন সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ আর জঘন্যতম হচ্ছে পুলিশি বর্বরতা। এই বর্বরতার তালিকায় রয়েছে হেফাজতে হত্যা, নির্মম নির্যাতন-নিপীড়ন ও প্রকাশ্যে-অপ্রকাশে (গুম) গুলি করে হত্যার মতো রোমহর্ষক সব ধরন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য মতে, যুক্তরাষ্ট্রে প্রতিদিন পুলিশের গুলিতে গড়ে তিনজনের বেশি নাগরিক প্রাণ হারাচ্ছেন। চলতি বছর এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯৯ জনকে হত্যা করা হয়েছে। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন মতে, ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৭ বছরে সাড়ে ৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। অর্থাৎ প্রতি বছর গড়ে এক হাজারের বেশি মানুষ তাদের মূল্যবান জীবন হারিয়েছে।

যুক্তরাষ্ট্রের পুলিশের বিচারবহির্ভূত হত্যা ও নৃশংসতা নিয়ে সারা বিশ্বেই ব্যাপক হতাশা ও ক্ষোভ রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন পুলিশের হাতে বিচারবহির্ভূত হত্যা বেড়েছে। বিশেষ করে বেশি বেশি হত্যা শিকার হচ্ছেন কৃষ্ণাঙ্গ নাগরিকরা। গত বছর দুই সন্তানের বাবা কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার পর থেকে বিশ্বজুড়ে বহু প্রতিবাদ-বিক্ষোভও হয়েছে। তবুও পুলিশি হত্যা কমার কোনো লক্ষণই নেই। ২০২০ সালের মে মাসে রাস্তার ওপর ফেলে ঘাড়ে চেপে জর্জ ফ্লয়েডকে হত্যা করে পুলিশ। ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ সত্ত্বেও পরবর্তী এক বছর অর্থাৎ ২০২০-এর মে থেকে চলতি ২০২১-এর মে পর্যন্ত ১ হাজার ৬৮ জন হত্যার শিকার হয়েছে। গবেষণা ও আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘ম্যাপিং পুলিশ ভায়োলেন্স’র তথ্য মতে, ২০১৩ থেকে ২০২১ সালের মে মাস পর্যন্ত হিসাব করে পুলিশির হত্যাকাণ্ডের শিকার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৭৯ জনে। টিআরটির প্রতিবেদনে যে ৭ বছরের তথ্য তুলে ধরা হয়েছে তার মধ্যে ২০১৮ সালে সর্বোচ্চ ১ হাজার ১৪৩ জন পুলিশের গুলিতে নিহত হয়েছে। আর ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত পুলিশের গুলিতে বছরে গড় প্রাণহানির সংখ্যা প্রায় ১১০০ জন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৫ সালে কমপক্ষে ১ হাজার ২০০ জনেরও বেশি কৃষ্ণাঙ্গ পুলিশের গুলিতে হতাহত হয়েছেন। এই পরিসংখ্যানে পুলিশি হেফাজতে মৃত্যু অথবা অন্য পদ্ধতিতে নিহত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়নি।

Advertisement

হত্যা পুলিশ বর্বর

Advertisement

আরও পড়ুন

নারীরা ছাড়ছেন ট্রাম্প প্রশাসন

নারীরা ছাড়ছেন ট্রাম্প প্রশাসন

দ্য ওয়্যারের প্রতিবেদন দিল্লির সড়কে গলছে মোদির প্রতিশ্রুতির রাজনীতি

দিল্লির সড়কে গলছে মোদির প্রতিশ্রুতির রাজনীতি

কাশ্মীরে খুতবা প্রস্তাবে ক্ষোভ

কাশ্মীরে খুতবা প্রস্তাবে ক্ষোভ

রাশিয়ার তেল শোধনাগারে আবার হামলা

রাশিয়ার তেল শোধনাগারে আবার হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম