Logo
Logo
×
   

Advertisement

দশ দিগন্ত

যুক্তরাষ্ট্রের ‘হাউজ অব স্পিকার’র কাজ কী?

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঐতিহাসিক নাটকীয়তার মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হলেন যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি। ২৩৪ বছরের ইতিহাসে প্রথম এমন লজ্জাজনক পরণতির শিকার হলেন কেভিন ম্যাকার্থি। শনিবার ‘শাটডাউন বিল’ পাশ বিতর্ক ঘিরে অসন্তোষ ছড়িয়ে পড়া ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে’ সোমবার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন ফ্লোরিডার ডানপন্থি আইনপ্রণেতা ম্যাট গেটজ। পরদিন মঙ্গলবারই ভোটাভুটি হয়। ভোটের অবিশ্বাস্য ফলাফলে (২১৬-২০৮) দেখা গেল-স্পিকার কেভিন ম্যাকার্থিতে আসলেই আস্থা হারিয়ে ফেলেছেন নিুকক্ষের আইনপ্রণেতারা। এখন নতুন স্পিকার কে হবেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রের ‘হাউজ অব স্পিকার’র পদটি কতটা গুরত্বপূর্ণ? কি দায়িত্ব পালন করেন নিুকক্ষের প্রতিনিধি স্পিকার? বুধবার এক প্রতিবেদনে এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের ঐতিহ্য অনুসারে, দেশটির স্পিকার হাউজের সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দল দ্বারা সমর্থিত আইন পাশ করার জন্য স্পিকার দায়ী। দেশটিতে হাউজ স্পিকারের অবস্থান সবচেয়ে শক্তিশালী। যুক্তরাষ্ট্রের ‘হাউজ অব স্পিকার’ কংগ্রেসে নিুকক্ষকে তত্ত্বাবধায়ন করেন। এমনকি চেম্বারের কার‌্যাবলীর ওপর তার প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। পাশাপাশি স্পিকার কংগ্রেসের সদস্য হিসাবে হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের প্রিসাইডিং অফিসার এবং হাউজে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের নেতা হিসাবে দায়িত্ব পালন করেন। এই দায়িত্বগুলোর মধ্যে রয়েছে আইন প্রণয়ন, প্রশাসনিক দায়িত্ব যেমন হাউজ চেম্বারের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা এবং অন্যান্য কাজ যেমন বিশেষ কমিটি নিয়োগ করা। হাউজের প্রিসাইডিং অফিসার হিসাবে স্পিকারের দায়িত্বের মধ্যে রয়েছে সদস্যদের শপথ করানো। তাছাড়াও, স্পিকার নিয়মিত বিশেষ, বাছাই অথবা সম্মেলন কমিটিগুলোর সদস্য এবং চেয়ারপারসন নিয়োগ করেন। স্পিকার নির্ধারণ করেন যে কোন আইনটি প্রতিটি কমিটিকে বরাদ্দ করা হয়েছে এবং কোন আইনটি ভোটের জন্য হাউজে পৌঁছেছে। তদ্ব্যতীত, স্পিকার পার্টির নেতা, কমিটির চেয়ারপারসন, প্রেসিডেন্ট এবং সিনেটের সঙ্গে পরামর্শ করে হাউজের আইনসভার এজেন্ডা নির্ধারণ করেন। কংগ্রেসের একজন সদস্য হিসাবে, স্পিকার বিতর্কে অংশ নিতে পারেন এবং ভোট দিতে পারেন। স্পিকার সিনেটের সঙ্গে সব যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। কেননা এই সরকারি সমাবেশগুলো সাধারণত প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত হয়।

সংসদে স্পিকার কেন এত গুরত্বপূর্ণ

যুক্তরাষ্ট্রে স্পিকারের অবস্থান বেশ শক্ত। বিশেষ কিছু ক্ষমতাও রয়েছে তার। কংগ্রেসের যে কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্তে স্পিকার মার্কিন প্রেসিডেন্টের এজেন্ডা তৈরি বা ভাঙতে পারেন। প্রেসিডেন্টের বিরোধিতা করে তাদের দলের সবচেয়ে বড় আইন প্রণয়নের উদ্যোগের নেতৃত্ব দিতে পারেন। একজন বুদ্ধিমান স্পিকার প্রণোদনা বা শাস্তি প্রদান করে বিদ্রোহী আইনপ্রণেতাদের নিয়ন্ত্রণ করতে পারবেন।

কেভিন ম্যাকার্থির পদচ্যুতির পর কি হবে?

কেভিন ম্যাকার্থির পদচ্যুতির পর মার্কিন হাউজে নতুন স্পিকারের জন্য ভোট দিতে হবে। ধারণা করা হচ্ছে, নির্বাচনটি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। এদিকে পদচ্যুতির পরপরই ম্যাকার্থি মিত্র, রিপাবলিকান প্রতিনিধি প্যাট্রিক ম্যাকহেনরি অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত স্পিকার নিযুক্ত হন। তবে তিনি খুব সীমিত সময়ের জন্য কাজ করতে পারবেন। চেম্বারের নিয়ম ও পদ্ধতির নির্দেশিকা অনুসারে ভারপ্রাপ্ত স্পিকারের অস্থায়ী দায়িত্বগুলোও অস্পষ্ট। সূত্র হতে জানা যায়, প্যাট্রিক ম্যাকহেনরি মঙ্গলবার রাতের সম্মেলনের বৈঠক করেছেন। সিদ্ধান্ত হয়েছে হাউজ ১০ অক্টোবর পর্যন্ত স্থগিত। এরই মধ্যে একদিন একটি স্পিকার প্রার্থী ফোরাম অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। অতপর ১১ অক্টোম্বর স্থায়ী স্পিকার নির্বাচনের জন্য ভোটের সম্ভাবনা রয়েছে। এবিসি নিউজ। ম্যাকার্থির ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন স্পিকারের প্রতিদ্বন্দ্বিতায় উঠে এসেছে বেশ কয়েকটি নাম।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম