Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

দুর্নীতি ও বিশৃঙ্খলার অভিযোগে ট্রাম্পকে তুলাধোনা ওবামার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে দেশটির রাজনীতিতে উত্তাপ ক্রমেই বাড়ছে। শনিবার নির্বাচনী প্রচারে নেমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি, বিশৃঙ্খলা ও নিষ্ঠুরতার অভিযোগ তুলে সরব হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ওহাইওতে ডেমোক্র্যাটদের পক্ষে প্রচার চালানোর সময় ট্রাম্পের শাসন ও বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন তিনি। একই সঙ্গে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সমর্থন দেওয়ার আহ্বান জানান ওবামা। তার এই বক্তব্যকে ঘিরে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। খবর আল জাজিরার ওবামা বলেন, ‘গত দুই বছরে আমরা এমন বিশৃঙ্খলা, নিষ্ঠুরতা, দুর্নীতি ও অদক্ষতা দেখেছি, আধুনিক যুগে যার নজির নেই। এবার আপনারা বলার সুযোগ পাচ্ছেন, যথেষ্ট হয়েছে, আর নয়।’ ট্রাম্পের পররাষ্ট্রনীতির সমালোচনা করে ওবামা আরও বলেন, বর্তমান প্রেসিডেন্ট একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এমন একটি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরু করা, যা কেউ চায়নি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন। ওহাইওর গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীর একটি নির্বাচনী বিজ্ঞাপন নিয়েও সমালোচনা করেন ওবামা। সমাবেশে ওবামার সঙ্গে মঞ্চে ছিলেন অ্যামি অ্যাকটন এবং ওহাইওর সাবেক ডেমোক্র্যাটিক সিনেটর শেরড ব্রাউন। আসন্ন নির্বাচনে বর্তমান রিপাবলিকান সিনেটর জন হাস্টেডকে হারিয়ে আবারও সিনেটে ফেরার চেষ্টা করছেন ব্রাউন। অন্যদিকে, গভর্নর পদে রামাস্বামীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাকটন। জনমত জরিপে ওহাইওর গভর্নর ও সিনেট-দুই নির্বাচনেই ডেমোক্র্যাটিক প্রার্থীরা সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে দুই প্রতিদ্বন্দ্বিতাতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

এদিকে, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়েছেন ট্রাম্প। এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়াই করছে তার দল রিপাবলিকান পার্টি। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য জর্জিয়ায় নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার আগে শনিবার স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডায় ভোট দেন ট্রাম্প। ভোট দেওয়ার পর তিনি জানান, দলের প্রার্থীদের পক্ষেই ভোট দিয়েছেন।

মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। ঐতিহ্যগতভাবে এ নির্বাচনে হোয়াইট হাউজের বাইরে থাকা দল সুবিধা পেয়ে থাকে। এবারও বিভিন্ন জনমত জরিপে রিপাবলিকানদের জন্য হতাশাজনক চিত্র উঠে এসেছে। জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারাতে পারে দলটি। এমনকি সিনেটের নিয়ন্ত্রণও হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাজনৈতিক পালাবদলের অপেক্ষায় বিশ্ব দুই মহাদেশে ভোটের উত্তাপ

দুই মহাদেশে ভোটের উত্তাপ

ইসরাইলি নির্বাচন নিয়ে শঙ্কায় ফিলিস্তিনিরা

ইসরাইলি নির্বাচন নিয়ে শঙ্কায় ফিলিস্তিনিরা

দেশে দেশে কেন ফুঁসে উঠেছে জেন-জিরা

দেশে দেশে কেন ফুঁসে উঠেছে জেন-জিরা

দুর্নীতি ও বিশৃঙ্খলার অভিযোগে ট্রাম্পকে তুলাধোনা ওবামার

দুর্নীতি ও বিশৃঙ্খলার অভিযোগে ট্রাম্পকে তুলাধোনা ওবামার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম