সিজেএফবি’র আয়োজনে পুরস্কৃত শিল্পীরা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সংস্কৃতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ২৪তম আসর অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজন সংগীত, টেলিভিশন, ওটিটি, সিনেমাসহ সংস্কৃতির বিভিন্ন শাখার শিল্পী-কলাকুশলীদের পুরস্কৃত করা হয়। এবারের আয়োজনে সংগীতে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেনে ব্ল্যাক ডায়মন্ডখ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন এবং সিনেমায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন অভিনেত্রী পূর্ণিমা। স্পেশাল জুরি সম্মাননা পেয়েছেন কামরুল হাসান, সংগীতশিল্পী ধ্রুব গুহ ও অন্তর শোবিজের স্বপন চৌধুরী। বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছেন সোমনুর মনির কোনাল (সেরা গায়িকা), ইমরান মাহমুদুল (সেরা গায়ক), প্রিন্স মাহমুদ (সেরা সংগীত পরিচালক), আসিফ ইকবাল (সেরা গীতিকার) এবং জনি হক (সেরা গীতিকার-সমালোচক), তানজিন তিশা (সেরা অভিনেত্রী-নাটক), জিয়াউল হক পলাশ (সেরা অভিনেতা-নাটক), তাসনুভা তিশা ও তানজিম সাইয়ারা তটিনি (সেরা অভিনেত্রী সমালোচক-নাটক), আরশ খান (সেরা অভিনেতা সমালোচক-নাটক), ইমরাউল রাফাত (সেরা পরিচালক-নাটক), তপু খান (সেরা পরিচালক সমালোচক-নাটক), আহমেদ তাওকীর ও অপূর্ণ রুবেল (সেরা নাট্যকার), শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ (সেরা ননফকিশন অনুষ্ঠান), ক্লাব ইলাভেন (সেরা ইউটিউব ড্রামা চ্যানেল) এবং চেয়েছি তোমার হতে (সেরা নাটক), তাসনিয়া ফারিন (সেরা অভিনেত্রী ফিল্ম সমালোচক-ওটিটি), সাবিলা নূর (সেরা অভিনেত্রী সিরিজ-ওটিটি), আবদুন নূর সজল ও এফএস নাঈম (সেরা অভিনেতা সিরিজ-ওটিটি), কাজল আরেফিন অমি (সেরা অভিনেতা-ওটিটি) এবং অসময় (সেরা ওয়বে ফিল্ম), শাকিব খান (সেরা অভিনেতা-সিনেমা), মাসুমা রহমান নাবিলা (সেরা অভিনেত্রী-সিনেমা), মেহজাবীন চৗধুরী (সেরা অভিনেত্রী সমালোচক-সিনেমা) এবং মন্দিরা চক্রবর্তী (সেরা সম্ভাবনাময়ী অভিনেত্রী-সিনেমা)। জুরি সম্মাননা পেয়েছেন শাকিল খান (চলচ্চিত্র অভিনেতা), ইশমাত আরা ইভা (সংগীতশিল্পী), শওকাত (সংগীত পরিচালক), রাইসুল তমাল (সম্ভাবনাময় টিভি পরিচালক), শিহাব আহমেদ সিরাজী (সম্ভাবনাময় চলচ্চিত্র পরিচালক), তন্নি মাহমিদ তৃনা (সম্ভাবনাময় টিভি অভিনেত্রী), একুশের চোখ (সেরা অনুসন্ধানী অনুষ্ঠান), গ্লোবাল মিউজিক (সেরা সংগীতানুষ্ঠান) এবং একুশে ডিজিটাল (ডিকেট অব একুশে ডিজিটাল)।
