Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

হ্যারি পটার সিরিজে বদলে যাচ্ছে হগওয়ার্টসের দৃশ্য

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হ্যারি পটারের জাদুকরি জগতে ফিরতে চলেছেন দর্শকরা। এইচবিওর বহুল প্রতীক্ষিত ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিরিজের প্রথম পূর্ণাঙ্গ দৃশ্য প্রকাশের পর ভক্তদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা। কারণ, পরিচিত হগওয়ার্টসের আবহ থাকলেও মূল উপন্যাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে পরিবর্তন এনেছেন নির্মাতারা।

প্রকাশিত প্রায় ৯০ সেকেন্ডের দৃশ্যে দেখা যায়, হ্যারি পটার ও রন উইজলি হগওয়ার্টসের গ্রেট হলে প্রবেশ করছে। সেখানে অধ্যাপক অ্যালবাস ডাম্বলডোর ভোজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু দৃশ্যটির কয়েকটি সংযোজন ও পরিবর্তন ইতোমধ্যেই নজর কেড়েছে দর্শকদের।

‘কলাইডার’-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন দৃশ্যে শিক্ষার্থীদের ডাম্বলডোরের নাম ধরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। জে কে রাউলিংয়ের মূল উপন্যাসে এমন কোনো ঘটনার উল্লেখ নেই। এ ছাড়া ডাম্বলডোরকে কিছুটা অদ্ভুত মনে হয় কি না, রনের কাছে হ্যারির এমন প্রশ্ন করার দৃশ্যেও পরিবর্তন আনা হয়েছে। বইয়ে হ্যারি এই প্রশ্নটি করেছিল রনের বড় ভাই পার্সি উইজলিকে।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে ডাম্বলডোর ও অধ্যাপক মিনার্ভা ম্যাকগোনাগলের কথোপকথনে। নতুন দৃশ্যে দুজনকে হ্যারিকে নিয়ে একান্তে কথা বলতে দেখা যায়। সেখানে ম্যাকগোনাগল মন্তব্য করেন, হ্যারির চেহারার সঙ্গে তার বাবা জেমস পটারের বেশ মিল রয়েছে। মূল উপন্যাসে এমন কোনো কথোপকথন নেই। কারণ, সেখানে গ্রেট হলের ভোজের ঘটনাগুলো সম্পূর্ণ হ্যারির দৃষ্টিকোণ থেকে বর্ণনা করা হয়েছে।

এই সংযোজনের ফলে ধারণা করা হচ্ছে, নতুন সিরিজে মূল বইয়ের গল্পের পাশাপাশি কিছু নতুন দৃষ্টিভঙ্গিও তুলে ধরবেন নির্মাতারা।

এদিকে আট পর্বের সিরিজটির দৈর্ঘ্য নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি পর্বের দৈর্ঘ্য ৪৮ থেকে ৬৯ মিনিট। সব মিলিয়ে সিরিজটির মোট ব্যাপ্তি সাড়ে সাত ঘণ্টারও বেশি। অর্থাৎ ২০০১ সালের প্রথম সিনেমার তুলনায় দর্শকরা পাচ্ছেন প্রায় পাঁচ ঘণ্টা অতিরিক্ত গল্পের সুযোগ।

আগামী ২৫ ডিসেম্বর সিরিজটির প্রিমিয়ারের কথা রয়েছে। এখন দেখার বিষয়, পরিচিত জাদুর জগতে নতুন সংযোজনগুলো হ্যারি পটারের পুরোনো ভক্তদের কতটা মুগ্ধ করতে পারে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাবিবকেই গুরু মানেন আরফিন রুমি

হাবিবকেই গুরু মানেন আরফিন রুমি

হ্যারি পটার সিরিজে বদলে যাচ্ছে হগওয়ার্টসের দৃশ্য

হ্যারি পটার সিরিজে বদলে যাচ্ছে হগওয়ার্টসের দৃশ্য

বাবার ধর্মেই ছেলের বিশ্বাস

বাবার ধর্মেই ছেলের বিশ্বাস

ফিরেই আলোচনায় তানিয়া বৃষ্টি

ফিরেই আলোচনায় তানিয়া বৃষ্টি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম