ফিরেই আলোচনায় তানিয়া বৃষ্টি
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি দীর্ঘদিন পর কাজে ফিরেছেন ‘অংশীদার’ নামে একটি নাটকে অভিনয়ের মাধ্যমে। ইকসান রনির পরিচালনায় নাটকটি সম্প্রতি ইউটিউবে প্রকাশ পায়। এটি মুক্তির একদিনেই ইউটিউবে ১৫ লাখ ভিউ ছাড়িয়েছে। একই সঙ্গে তানিয়ার প্রত্যাবর্তন এবং নাটকে ‘সুমি’ চরিত্রে তার অভিনয়ের প্রশংসা করছেন দর্শক। নাটকে দেখা গেছে, বাবার মৃত্যুর পর চাচার সঙ্গে পারিবারিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে সুমি চরিত্রটি। পারিবারিক টানাপোড়েন, নারীর ন্যায্য সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অংশীদার’। আবারও কাজে ফেরার অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী যুগান্তরকে বলেন, ‘শুটিংয়ের প্রথম দিন থেকেই পরিচালক, ক্যামেরাম্যানসহ প্রযোজনা দলের সবাই আমার স্বাস্থ্যের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন। সহকর্মীরা আমার কাছে পরিবারের মতো, আর শুটিং ফ্লোর মানসিক শান্তির বড় আশ্রয়।’
