Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

হাবিবকেই গুরু মানেন আরফিন রুমি

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আরফিন রুমি, একসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী। শুরুটা ছিল ২০০৮ সালের দিকে। প্রথম অ্যালবাম দিয়েই পান বেশ জনপ্রিয়তা। এরপর ভালোই চলছিল ক্যারিয়ার। কিন্তু মাঝে প্রেম, বিয়ে ও বিচ্ছেদ জটিলতায় থমকে যান তিনি। কিছুটা সমালোচিতও হন। এরপর চলে যান আড়ালে। দীর্ঘদিন গানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। ওই সময়টা কাটিয়েছেন আধ্যাত্মিকতায়। বছর তিনেক ধরে আবারও গানের জগতে দেখা যাচ্ছে তাকে। তবে আগের চেয়ে আরও পরিণত হয়ে।

এদিকে সংগীতাঙ্গনে পথচলার শুরু থেকেই আরেক জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদকেই নিজের গুরু মানেন আরফিন রুমি। সম্প্রতি জীবনের নানা বাক নিয়ে কথা বলেছেন এ শিল্পী। জানিয়েছেন, গানের প্রথম হাতেখড়ি মায়ের কাছে হলেও ইন্ডাস্ট্রিতে চলার ক্ষেত্রে হাবিব ওয়াহিদকেই শ্রদ্ধার জায়গায় রাখেন তিনি। রুমি বলেন, ‘যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মতো এই ইন্ডাস্ট্রিতেও হাবিব ওয়াহিদ আমাদের অনেক আগে এসেছেন। শেখার আগ্রহ থেকেই জ্যেষ্ঠ হিসাবে তাকে গুরু মেনে শ্রদ্ধা জানানো উচিত এবং আমি সেটাই করি।’ অবশ্য এটা রুমির জন্য নতুন কিছু নয়। ক্যারিয়ারের শুরু থেকেই সুযোগ পেলেই তিনি হাবিব ওয়াহিদের প্রশংসায় পঞ্চমুখ থাকেন।

একসময় রুমির গান অনেক হিট হতো। প্রকাশের পরই শ্রোতারা লুফে নিতেন। সেই সময়ের স্মৃতিচারণ করে রুমি বলেন, ‘কোনো ইন্ডাস্ট্রি একজন মানুষে চলে না, সবাই মিলেই চলে। একটা খেলায় বা পরপর তিন সিজনে সেঞ্চুরি করলেই কাউকে কিং বলা যায় না। সংগীতাঙ্গনে টিকে থাকতে হলে জীবনের শেষ দিন পর্যন্ত ভালো কাজ উপহার দিয়ে যেতে হয়।’

ব্যক্তিগত জীবন ও আধ্যাত্মিক ধ্যানের কারণে গান থেকে বেশ কয়েক বছর দূরে সরে ছিলেন। একাধিকবার গানে না ফেরা আভাসও দিয়েছিলেন। তবে দর্শকদের গ্রহণযোগ্যতা উপলব্ধি করে আরফিন রুমি আবারও গানে নিয়মিত হওয়ার চেষ্টা করছেন এবং নতুন গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়েছেন। এ নিয়ে যুগান্তরকে জানান, ‘জনপ্রিয়তার একটা পর্যায়ে পৌঁছে গেলে শিল্পীর চেয়ে তার নামটাই বড় হয়ে ওঠে। তখন সব সময় সামনে না থাকলেও চলে। তাছাড়া নিজের অবস্থান ধরে রাখতে হলে একটানা কাজ করে যাওয়াও ঠিক নয়। কারণ, অতিরিক্ত কাজ করলে শিল্পীর কদর ও গ্রহণযোগ্যতা কমে যায়।’

সংগীতাঙ্গনের বর্তমান বাস্তবতা নিয়েও কথা বলেন রুমি। তিনি জানান, অডিও অ্যালবামের সেই স্বর্ণযুগ এখন আর নেই। ইন্ডাস্ট্রি এখন মূলত একক গানের ওপর ভর করে এগোচ্ছে। সিনেমায় নিয়মিত গান করার সুযোগ কিছুটা কম হলেও নাটকের গান ও আবহসংগীতে মানসম্পন্ন কাজ করার যথেষ্ট জায়গা আছে। এ নাটকের গান ও কয়েকটি নতুন একক প্রজেক্ট নিয়ে শিগগিরই নতুন করে শ্রোতাদের সামনে আসছেন বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে শিল্পীদের সম্মানী ও আয় নিয়েও নিজের অভিমত জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রতিটি সেক্টরেই বিনিয়োগের বড় ভূমিকা আছে, সংগীতাঙ্গনও তার বাইরে নয়। এ ইন্ডাস্ট্রিতে বিনিয়োগকারীরা মূলত গায়ক, সংগীত পরিচালক, অভিনয়শিল্পী ও পরিচালকদের ওপরই বিনিয়োগ করেন। এতে শিল্পীদের সম্মানী নিশ্চিত হয় এবং ইন্ডাস্ট্রিও সামনে এগিয়ে যায়।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাবিবকেই গুরু মানেন আরফিন রুমি

হাবিবকেই গুরু মানেন আরফিন রুমি

হ্যারি পটার সিরিজে বদলে যাচ্ছে হগওয়ার্টসের দৃশ্য

হ্যারি পটার সিরিজে বদলে যাচ্ছে হগওয়ার্টসের দৃশ্য

বাবার ধর্মেই ছেলের বিশ্বাস

বাবার ধর্মেই ছেলের বিশ্বাস

ফিরেই আলোচনায় তানিয়া বৃষ্টি

ফিরেই আলোচনায় তানিয়া বৃষ্টি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম