দেশসেরা স্বীকৃতি পেল কামাল আহমেদের ডিজিটাল আর্কাইভ
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশে প্রথমবার ‘ইন্টারন্যাশনাল আর্কাইভাল স্ট্যান্ডার্ড’র মূল্যায়নে দেশসেরা ডিজিটাল আর্কাইভ হিসাবে স্বীকৃতি পেয়েছে সংগীতশিল্পী কামাল আহমেদের ‘ডিজিটাল আর্কাইভ অব কামাল আহমেদ’। এ প্রসঙ্গে সংগীতশিল্পী কামাল আহমেদ বলেন, ‘আমার শিল্পীজীবন, সংগীতচর্চা, নানা অর্জন, আমার প্রফেশনাল জীবনসহ সব বিষয়ে খুঁটিনাটি এ মাধ্যমে নিয়মিত উপস্থাপন করা হচ্ছে। আমার সব অডিও অ্যালবাম, ভিডিও, গানের ক্রেডিটস, দেশে-বিদেশের অনুষ্ঠান, বিদেশে বিভিন্ন টেলিভিশনে আমার অনুষ্ঠান, সম্মাননা অর্জনের পাশাপাশি সব বিষয় যুক্ত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি যতটুকু জানি আমাদের দেশে কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ডিজিটাল আর্কাইভ রয়েছে। সেগুলোর মধ্যে আমার ডিজিটাল আর্কাইভটি যে এই অনন্য অর্জন করবে তা আমি কল্পনাও করিনি। এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি আমার কৃতজ্ঞতা।’
