Logo
Logo
×
   

আনন্দ নগর

প্রথম নির্বাচনেই কায়েস আরজুর বাজিমাত

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রথম নির্বাচনেই কায়েস আরজুর বাজিমাত

চিত্রনায়ক কায়েস আরজু। ছবি: সংগৃহীত

সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কর্যকরী সদস্য প্রার্থী হিসাবে অংশ নিয়েছিলেন চিত্রনায়ক কায়েস আরজু। এটাই ছিল তার প্রথম নির্বাচন। আর প্রথমবারেই বাজিমাত করেছেন এ নায়ক। সর্বোচ্চ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। পেয়েছেন ৩২৪ ভোট। এ প্রসঙ্গে কায়েস আরজু বলেন, ‘কুরবানির ঈদের ছুটি শেষে ঢাকায় এসে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিলাম এবারের নির্বাচনে অংশগ্রহণ করব। একটু একটু করে সবার সঙ্গে যোগাযোগ শুরু করলাম। যার সঙ্গেই কথা বলেছি তিনিই আমাকে আশ্বাস দিয়েছেন পাশে থাকার। আমার একটিবারের জন্যও কাউকে অবিশ্বাস করিনি। আমি সবাইকে তাদের দেওয়া প্রতিশ্রুতিকে বুকে লালন করে বিশ্বাস করেছি। আমি আমার নিজেকে তাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, তারাও তাদের ভালোবাসা দিয়ে সেই প্রতিদান দিয়েছেন। আমি শুধু আমার বিনয়, আমার শিল্পীসুলভ আচরণ, মায়া-মমতা দিয়ে সবার কাছে দোয়া চেয়েছি। কিন্তু সবাই যে আমাকে এত এত ভালোবাসেন এটা কল্পনাতেও ছিল না। আমার রেকর্ড পরিমাণ ভোটই বলে দেয় এ শিল্পী পরিবার আমাকে কতটা ভালোবাসে। আমি সবার কাছে ঋণী, সবার প্রতি কৃতজ্ঞ। আমার অবস্থান থেকে শিল্পী সমিতির উন্নয়নে আজীবন কাজ করে যাব।’ এদিকে বর্তমানে নতুন একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছেন এ নায়ক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম