Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

আরিয়ানার কাছে ফিরছেন রিকি!

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হলিউডের তারকা গায়িকা ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার সেই আগ্রহের কেন্দ্রে সাবেক প্রেমিক রিকি আলভারেজ। দুজনের সম্পর্ক ফের জোড়া লাগছে, এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। এর মধ্যেই ইনস্টাগ্রামে রিকির সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে সেই আলোচনাকে আরও উসকে দিলেন আরিয়ানা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ‘ফটো ডাম্প’ পোস্ট করেন এ তারকা। বিভিন্ন সময়ের নানা মুহূর্তের ছবির মধ্যে ছিল রিকির সঙ্গে তোলা দুটি ছবি। দুটিা ছবিই ভক্তদের মধ্যে তৈরি করেছে নতুন কৌতূহল।

আরিয়ানা ও রিকির প্রেমের গল্প অবশ্য নতুন নয়। ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন দুজন। বিচ্ছেদের পরও বন্ধুত্ব ও যোগাযোগ বজায় রেখেছিলেন তারা। গত ২৬ জুন টেক্সাসের অস্টিনে তাদের একসঙ্গে দেখা হওয়ার পর ফের শুরু হয় পুরোনো সম্পর্কের আলোচনা। এরপর অস্টিনে আরিয়ানার কনসার্টেও উপস্থিত ছিলেন রিকি।

এরপর আরিয়ানার ‘ইন্টারনাল সানসাইন ট্যুর’-এর বিভিন্ন আয়োজনে রিকিকে দেখা যায়। ব্রুকলিনের একটি অনুষ্ঠানে দর্শক সারিতে দাঁড়িয়ে নাচতেও দেখা গেছে তাকে।

তবে এখনই সম্পর্ককে নতুন কোনো নাম দিতে চাইছেন না দুজন। পিপল-এর এক প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়েছে, তারা খুব ধীরে ধীরে নিজেদের সম্পর্ককে নতুন করে দেখছেন। রিকিকে আরিয়ানা সবসময়ই বন্ধু হিসাবে বিবেচনা করেছেন। বিচ্ছেদের পরও তার প্রতি কোনো বিরূপ মনোভাব ছিল না।

সূত্রটির ভাষ্য, রিকি নির্ভরযোগ্য, বিশ্বস্ত ও সহযোগিতাপ্রবণ। তার পাশে থাকলে আরিয়ানা নিজেকে স্বাভাবিকভাবে প্রকাশ করতে পারেন। তবে দুজন এখনই গুরুতর সম্পর্কে জড়ানোর জন্য তাড়াহুড়া করছেন না। আপাতত পুরোনো সম্পর্কের জায়গা থেকে নতুন করে তৈরি হওয়া এই বন্ধনটিই উপভোগ করছেন তারা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নাটকে বাড়ছে বিনিয়োগ, কিন্তু গড়ে ওঠেনি ইন্ডাস্ট্রি

নাটকে বাড়ছে বিনিয়োগ, কিন্তু গড়ে ওঠেনি ইন্ডাস্ট্রি

স্ত্রীর গুণে মুগ্ধ নাগা চৈতন্য

স্ত্রীর গুণে মুগ্ধ নাগা চৈতন্য

ঢাকায় বসছে অ্যাডভেঞ্চার সিনেমার আসর

ঢাকায় বসছে অ্যাডভেঞ্চার সিনেমার আসর

স্পিলবার্গের ওয়েস্টার্ন সিনেমায় কিলিয়ান মারফি ও জেসি বাকলে

স্পিলবার্গের ওয়েস্টার্ন সিনেমায় কিলিয়ান মারফি ও জেসি বাকলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম