টুকরো খবর
সিনেমার শুটিংয়ের মধ্যেই নাটকে ব্যস্ত তানজিন তিশা
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
তানজিন তিশা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘদিন নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন তিনি। চলতি বছর নাম লিখিয়েছেন সিনেমায়। ক্যারিয়ারের প্রথম সিনেমায় অভিনয় করছেন এ অভিনেত্রী। নাম ‘সোলজার’। তার নায়ক শাকিব খান। পরিচালনা করছেন সাকিব ফাহাদ। এ সিনেমায় তিশাকে এক সাহসী, কৌশলী ও নির্ভিক চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। সাধারণত, সিনেমায় অভিনয় শুরুর পর ছোটপর্দার অন্য অভিনেত্রীদের নাটকে তাৎক্ষণিকভাবে দেখা যায়নি। কিন্তু তানজিন তিশার ক্ষেত্রে ব্যতিক্রম। ‘সোলজার’ সিনেমার কাজ এখনো শেষ হয়নি। এরমধ্যেই নাটকে অভিনয় করছেন এ অভিনেত্রী। কয়েকদিন আগে তিনি আহমেদ তৌকিরের রচনায় ও চয়নিকার পরিচালনায় ‘প্রথম দেখার পর’ নামে একটি নাটকের শুটিং করেছেন। এতে তার সহশিল্পী ছিলেন ইরফান সাজ্জাদ। প্রশ্ন উঠেছে, সিনেমা যেহেতু বিশাল ক্যানভাসে নির্মিত হয় এবং এটি টিকিট কেটে প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের দেখতে হয়, সেটার সাধারণত নায়ক কিংবা নায়িকা নিজেদের আলাদাভাবে তৈরি করেন, প্রজেক্ট শেষ হওয়ার আগ পর্যন্ত নিজেদের ভিন্ন কাজে জড়ানো থেকে বিরত রাখেন, সেখানে তিশার সিনেমার কাজ চলাকালীনই ফের নাটকে অভিনয়, সিনেমার নির্মাতা কিংবা প্রযোজকের জন্য সুখকর কোনো ম্যাসেজ নয়। এতে সিনেমার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেই অনেকের অভিমত।
