একমঞ্চে মিমি রাজীব ও লিজা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিভিন্ন কারণে দেশে এখন স্টেজ শোয়ের পরিমাণ অনেক কম। রাজধানীতেই কিছুসংখ্যক শো হচ্ছে। সম্প্রতি এমন একটি শোতে একমঞ্চে গান করেছেন মিমি আলাউদ্দিন, রাজিব ও লিজা। রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে এ শোটি অনুষ্ঠিত হয়েছে। এ শো প্রসঙ্গে রাজীব বলেন, ‘এ মুহূর্তে আসলেই দেশে স্টেজ শো একেবারেই কম। তারপরও টুকটাক যেসব স্টেজ শোতে গাওয়ার প্রস্তাব আসে, তা করার চেষ্টা করি। আমি ঢাকা এবং ঢাকার বাইরে স্টেজ শোতে নিয়মিত গাই। যখন যেখানেই যাই শ্রোতোদের আবদার রাখার চেষ্টা করি। তবে আমার স্টেজ শো হয়তো আরও বেশি থাকত। কেন কমে যায়, তা কয়েকদিন আগে আমার ফেসবুক পোস্টে কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম। অন্যের রিজিক যারা নষ্ট করে, তারা আসলে একটা সময় ভালো থাকতে পারে না।’ মিমি আলাউদ্দিন বলেন, ‘রাজীব ও লিজার সঙ্গে একই অনুষ্ঠানে গান গেয়ে ভীষণ ভালো লেগেছে। আমি বাংলাদেশের সিনেমার পুরোনো গানগুলোই গাই। এসব গান পরিবেশন করতে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি, শ্রোতাদেরও ভালো লাগে।’ লিজা বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এ সময় আসলেই স্টেজ শো অনেক কম। তারপরও আমি টুকটাক স্টেজ শো করছি। সার্বিকভাবে আসলে দেশের সংগীতাঙ্গন এবং এর সঙ্গে সংশ্লিষ্টরা ভালো নেই। কবে যে এ পরিস্থিতির অবসান হবে, সে অপেক্ষায় আছি। দেখা যাক, সামনে কী হয়।’
