Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

এমি অ্যাওয়ার্ডসে মনোনীত জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্র

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশের জুলাই আন্দোলনের প্রেক্ষাপট এবং ওই সময়ের ৩৬ দিনের ঘটনাবলি নিয়ে তৈরি আল জাজিরা ইংলিশের ইনভেস্টিগেটিভ ইউনিটের প্রামাণ্যচিত্র ‘হাসিনা : ৩৬ ডেজ ইন জুলাই’ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস ২০২৬-এর জন্য মনোনীত হয়েছে। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় প্রামাণ্যচিত্রটি স্থান পেয়েছে ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে। মূল অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খানের নেতৃত্বে তৈরি এ ভিজ্যুয়াল প্রতিবেদনে উঠে এসেছে আন্দোলন চলাকালের প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার ও গুরুত্বপূর্ণ নানা তথ্য-উপাত্ত। মনোনয়নের বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে অনুভূতি প্রকাশ করে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান বলেন, ‘এই স্বীকৃতি বাংলাদেশের মানুষের। বিশেষ করে জুলাইয়ের সেই ৩৬ দিন যারা নিজেদের জীবন দিয়ে পার করেছেন-শিক্ষার্থী, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি এ সম্মান উৎসর্গ করা হলো।’ আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অনুষ্ঠিতব্য এমি অ্যাওয়ার্ডসের আসরে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা সম্পন্ন হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গান হিট হওয়ার নেপথ্যে কারা

গান হিট হওয়ার নেপথ্যে কারা

হানিফ সংকেতের উপস্থাপনাই ইত্যাদির প্রাণ

হানিফ সংকেতের উপস্থাপনাই ইত্যাদির প্রাণ

এমটিভি অ্যাওয়ার্ডে টেইলর সুইফট ও ম্যাডোনার বাজিমাত

এমটিভি অ্যাওয়ার্ডে টেইলর সুইফট ও ম্যাডোনার বাজিমাত

টুকরো খবর প্রথমবার সিনেমায় একসঙ্গে গাইলেন অণিমা ও নির্ঝর

প্রথমবার সিনেমায় একসঙ্গে গাইলেন অণিমা ও নির্ঝর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম