Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বলিউডের দুই জনপ্রিয় তারকা শাহরুখ খান ও কারিনা কাপুর খান। পর্দায় তাদের জুটি দেখা গেছে একাধিক সিনেমায়। দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে হাজির হতে যাচ্ছেন তারা। তবে এবার কোনো সিনেমার পূর্ণাঙ্গ চরিত্রে নয়, শাহরুখের বহুল প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা ‘কিং’-এর একটি বিশেষ গানে দেখা যাবে কারিনাকে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ‘কিং’-এ বিশেষ উপস্থিতির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কারিনা কাপুর খান। ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি বিশেষ গানে শাহরুখের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন তিনি। গানটির শুটিং হবে দক্ষিণ আফ্রিকায়। এ জন্য প্রায় পাঁচ দিনের শুটিং শিডিউল দিয়েছেন কারিনা।

বড় পরিসরে গানটি নির্মাণের পরিকল্পনা করেছেন নির্মাতারা। সংশ্লিষ্ট একটি সূত্রের ভাষ্য, ‘ড্যাডি কুল’কে সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ হিসাবে তৈরি করা হচ্ছে। শাহরুখ ও কারিনাকে এমনভাবে উপস্থাপন করা হবে, যা দর্শকরা আগে দেখেননি। গানটিকে স্মরণীয় করে তুলতে নির্মাতারা বড় আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন।

শুধু দুই তারকার উপস্থিতিই নয়, একজন ভারতীয় শিল্পীর সঙ্গে একজন আন্তর্জাতিক শিল্পীর যৌথ পরিবেশনায় গানটি তৈরি হবে। তবে আন্তর্জাতিক শিল্পী ও গায়কের পরিচয় আপাতত গোপন রাখছেন নির্মাতারা। গানটির সুর করেছেন শচীন-জিগর।

এর আগে ‘কভি খুশি কভি গম’ ও ‘ডন’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ ও কারিনা। সর্বশেষ তাদের দেখা গেছে ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রা. ওয়ান’ সিনেমায়। ১৫ বছর পর এবার হাজির হচ্ছে ‘কিং’-এ। জানা গেছে, এ সিনেমায় তাদের উপস্থিতি হতে যাচ্ছে ভিন্ন আবহের। বিশেষ করে শাহরুখকে নতুন অবতারে দেখানোর পাশাপাশি কারিনার উপস্থিতি সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সিনেমার বাজেট বনাম আয়ের বাস্তবতা প্রযোজকের হাতে আসে কত টাকা

প্রযোজকের হাতে আসে কত টাকা

একই আয়োজনে নোবেল ও রুহানী

একই আয়োজনে নোবেল ও রুহানী

নায়িকা থেকে মা

নায়িকা থেকে মা

‘সখী রঙ্গমালা’র দুই প্রদর্শনী

‘সখী রঙ্গমালা’র দুই প্রদর্শনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম