Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

নায়িকা থেকে মা

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নাটকে এসময় মায়ের চরিত্রে যারা অভিনয় করেন, তাদের মধ্যে অন্যতম মৌ শিখা। অবশ্য তাকে মাঝে মধ্যে বোন কিংবা ভাবির চরিত্রেও দেখা যায়। অথচ নায়িকা হওয়ার জন্যই তিনি বিনোদন মিডিয়ায় এসেছিলেন। শুরুটা ছিল ২০০০ সালে। ওই সময় ‘মিলেনিয়াম ফটোসুন্দরী’ প্রতিযোগিতায় তৃতীয় হন তিনি। এর আগে থেকেই ‘নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল’র সঙ্গে যুক্ত ছিলেন। টিভিতে এসে কেন্দ্রীয় চরিত্রে বেশ কিছু নাটকে অভিনয় করেন। কিন্তু সময়ের স্রোতে টিকে থাকতে পারেননি। ফলে একসময় মূল চরিত্র থেকে দূরে সরে যেতে হয় তাকে। পরে ফিরেও আসেন। তবে আর নায়িকা নয়, পার্শ্বচরিত্রের শিল্পী হয়েছে। এখন কাজ করছেন মা, বড় বোন কিংবা ভাবির চরিত্রে। প্রথম সিনেমা ‘মনপুরা’র পর তাকে ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘আমার স্বপ্ন আমার সংসার’ এবং কলকাতার ‘নিরীক্ষণ’ ও চালবাজ’ সিনেমায়ও অভিনয়ে দেখা গেছে তাকে। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘জমজ ভুতের গল্প’ ও ‘নাকফুল’ নামে দুটি সিনেমা। অভিনয় জীবনের পথচলা প্রসঙ্গে মৌ শিখা তার বলেন, ‘অভিনয়ের প্রতি ভালোবাসা আর প্রবল আগ্রহ থেকেই এ মাধ্যমে নিজেকে সম্পৃক্ত করেছি। যদিও এখানে টিকে চ্যালেঞ্জিং। তারপরও একটি ভালো চরিত্রে অভিনয়ের জন্য অপেক্ষায় থাকি। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা যে, তারা আমার অভিনীত নাটক দেখেন।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

সিনেমার বাজেট বনাম আয়ের বাস্তবতা প্রযোজকের হাতে আসে কত টাকা

প্রযোজকের হাতে আসে কত টাকা

একই আয়োজনে নোবেল ও রুহানী

একই আয়োজনে নোবেল ও রুহানী

নায়িকা থেকে মা

নায়িকা থেকে মা

‘সখী রঙ্গমালা’র দুই প্রদর্শনী

‘সখী রঙ্গমালা’র দুই প্রদর্শনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম