Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

একই আয়োজনে নোবেল ও রুহানী

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশের মডেলিং জগতের রাজপুত্র বলা হয় আদিল হোসেন নোবেলকে। বলার কারণও আছে। তার আগে এবং পরে অনেকেই মডেলিং জগতে কাজ করেছেন, জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু নোবেলের জনপ্রিয়তাকে কেউ ছাড়িয়ে যেতে পারেনি। তাই অনেকের কাছে তিনি আইডল। কর্মজীবনে জুটি হিসাবে বেছে নিয়েছিলেন সাদিয়া ইসলাম মৌকে। নোবেল-মৌ জুটি এখনো প্রজন্মান্তরে অনেকের প্রিয়। যেমনটি প্রিয় এ সময়ের মডেল ও উপস্থাপিকা রুহানি সালসাবিলের কাছে। সম্প্রতি চট্টগ্রামে একটি অনুষ্ঠানে দেখা হয় নোবেলের সঙ্গে। সেখানেই ক্ষণিকের জন্য আড্ডায় মেতে ওঠেন প্রিয় তারকার সঙ্গে। রুহানী সালসাবিল বলেন, ‘নোবেল ভাই আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, এক মুগ্ধতার নাম। একজন মানুষ এত বিনয়ী আর এত হাস্যোজ্জ্বল হতে পারেন নোবেল ভাইই যেন তার দৃষ্টান্ত। শুধু আমিই নয় আমাদের পুরো প্রজন্মটাই তার ভক্ত, তাকে দূরে থেকে দেখেও অনেকের প্রিয় তিনি। নোবেল ভাই সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক এ দোয়া করি।’ উল্লেখ্য, নোবেল দীর্ঘদিন ধরেই ‘রবি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে কর্মরত। মাঝে মধ্যে তাকে এখনো বিজ্ঞাপনেও মডেল হিসাবে দেখা যায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সিনেমার বাজেট বনাম আয়ের বাস্তবতা প্রযোজকের হাতে আসে কত টাকা

প্রযোজকের হাতে আসে কত টাকা

একই আয়োজনে নোবেল ও রুহানী

একই আয়োজনে নোবেল ও রুহানী

নায়িকা থেকে মা

নায়িকা থেকে মা

‘সখী রঙ্গমালা’র দুই প্রদর্শনী

‘সখী রঙ্গমালা’র দুই প্রদর্শনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম