‘সখী রঙ্গমালা’র দুই প্রদর্শনী
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আজ সন্ধ্যায় মঞ্চস্থ হবে বটতলা থিয়েটারের নাটক ‘সখী রঙ্গমালা’। এ নাটরে আখ্যানের শেকড় বোনা আছে নোয়াখালী অঞ্চলের কিংবদন্তি ‘চৌধুরীর লড়াই’-এ। প্রজন্মান্তরে বহু লোকশ্রুত ও নন্দিত এ লোকজ আখ্যান নয়া ভাষ্য পেল শাহীন আখতার এর উপন্যাস সখী রঙ্গমালাতে। উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। নাটকের গল্পে দেখা যাবে, সমাজের হিসাবে যে শত্রু সে যখন একটা আত্মিক ও পারলৌকিক চিন্তার মাধ্যমে বন্ধু হয়ে যেতে পারে, সে সম্পর্কটি নিবিড় হয়ে যায়, নিরবচ্ছিন্ন হয়ে ওঠে-তা ঘটে এ নাটকের রঙ্গমালা এবং ফুলেশ্বরী রাই চরিত্রের মধ্যদিয়ে। যে রঙ্গমালাকে ফুলেশ্বরী একবার দেখলও না ভালো করে (একবার দূর থেকে দেখেছে মাত্র), যার সঙ্গে স্বামীর প্রেম সেই মানুষটিই সে হয়ে উঠতে চায়-দৈহিক ও আত্মিকভাবে। যে প্রেম রঙ্গমালার মৃত্যুর কারণ হয় সে প্রেম এক প্রতীকী রূপ নেয় ফুলেশ্বরীর কাছে। নাটকটি আগামীকালও একই মঞ্চে প্রদর্শিত হবে।
