টুকরো খবর
‘দ্য মিরর’ নিয়ে ব্যস্ত লাবনী
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’ দিয়ে ২০২০ সালে পেশাদার সংগীত জগতে প্রবেশ বরেন লাবনী। এরপর থেকেই গানে নিয়মিত তিনি। কিছুদিন আগে গড়ে তোলেন নিজের ব্যান্ড ‘দ্য মিরর’। দলে তার সঙ্গে আছেন লিড গিটারে রায়হান, বেজ গিটারে নয়ন, ড্রামসে মৃত্যুঞ্জয় সেতু, কী বোর্ডে-বুলেট শামীম ও লিংকন এবং তবলা/পারকেশনে সম্পৃক্ত আছেন পলাশ আচার্য্য। লাবনী জানান, এ দল নিয়ে তিনি সুফিকে প্রাধান্য দিয়ে নজরুল, আধুনিক, ফোকসহ সব ধরনের গান স্টেজ শো’তে গাইবেন। বর্তমানে দলটি নিয়ে প্র্যাকটিসে ব্যস্ত এ সংগীতশিল্পী। লাবনী বলেন, ‘আমি গান দিয়েই পরিচিতি পেতে চাই, মৃত্যুর পর যেন আমার গানগুলোর মধ্যদিয়েই আমি বেঁচে থাকি। উল্লেখ্য, লাবনীর কণ্ঠে প্রকাশিত প্রথম মৌলিক গান ‘আউলা ঝাউলা’।
