Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

কনকচাঁপার সহশিল্পী ছিলেন সালমান শাহ

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। ক্যারিয়ারের চল্লিশটিরও বেশি একক অ্যালবামের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন সিনেমার প্রায় সাড়ে তিন হাজার গানে। একটা সময় ব্যস্ততা এমন গিয়েছে যে, দিনে পাঁচটিরও বেশি গানে কণ্ঠ দিতেন তিনি। এর কোনটি অডিও, কোনোটি সিনেমার। বলা যায়, বেশিরভাগ সময় কাটত তার স্টুডিওতেই। সম্প্রতি এ সংগীতশিল্পী ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামে একটি পডকাস্ট শোতে অংশ নিয়েছেন। সেখানেই জানিয়েছেন ক্যারিয়ারের নানা বাঁকের কথা। জানিয়েছেন, প্রয়াত নায়ক সালমান শাহ দুবার সিনেমায় গান গেয়েছিলেন। দুটিতেই সহশিল্পী ছিলেন তিনি। এ প্রসঙ্গে কনকচাঁপা বলেন, ‘প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর-সংগীতে আমি আর সালমান শাহ গান করি। সালমান শাহ পেশাদার শিল্পীদের মতো স্টুডিওতে এসে গান করেছিল, এতটুকু ভোগায়নি।’ তবে ক্যারিয়ারে সিনেমায় তিনি সবচেয়ে বেশি গান করেছেন এন্ড্রু কিশোরের সঙ্গে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুম্মান রশিদ খান। এটি আজ মাছরাঙা টিভি ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ব্যান্ডের গানে নারী শিল্পীদের সংগ্রাম

ব্যান্ডের গানে নারী শিল্পীদের সংগ্রাম

মেরিলিন মনরোর উত্তরসূরি সিডনি সুইনি!

মেরিলিন মনরোর উত্তরসূরি সিডনি সুইনি!

কনকচাঁপার সহশিল্পী ছিলেন সালমান শাহ

কনকচাঁপার সহশিল্পী ছিলেন সালমান শাহ

টুকরো খবর ‘দ্য মিরর’ নিয়ে ব্যস্ত লাবনী

‘দ্য মিরর’ নিয়ে ব্যস্ত লাবনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম