ফের একসঙ্গে তারা
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধে একাধিক নাটকে অভিনয় করেছিলেন এ প্রজন্মের অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। সম্প্রতি তারা আবারও একটি একক নাটকে জুটিবদ্ধ হয়েছেন। নাম ‘জামাই মানে যন্ত্রণা’। এটি লিখেছেন ইউসুফ আলী খোকন ও পরিচালনা করেছেন সরদার রোকন। এরইমধ্যে রাজধানীর একাধিক লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘সরদার রোকনের কাজ ভালো। বরাবরের মতো এ নাটকটিও বেশ যত্ন নিয়ে নির্মাণের চেষ্টা করেছে। গল্পটাও অন্যরকম। আর নীলা আগের চেয়ে ভালো অভিনয় করার চেষ্টা করেছে। সব মিলিয়ে দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’ নীলাঞ্জনা নীলা বলেন, ‘মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে আগেও কয়েকটি নাটকে অভিনয় করেছি। শুরুর দিকে তার সঙ্গে অভিনয় করতে বেশ ভয়ই লাগত। তাল মেলাতে পারব তো, এমন একটা টেনশন ছিল। তবে একাধিক কাজ করার পর তা কেটে গেছে। এখন তার সঙ্গে অভিনয় করা বেশ উপভোগ্য ও অভিনয়ে বহু কিছু জানা এবং শেখা। এ নাটকটি নিয়েও আমি ভীষণ আশাবাদী।’ নির্মাতা জানিয়েছেন, শিগ্গির নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে।
