Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

পরপারে অভিনেত্রী নাসিমা খান

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঢাকাই সিনেমার প্রখ্যাত অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন। ১১ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীনে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর। অভিনেত্রীর মরদেহ রাখা হয়েছে হিমঘরে। যুক্তরাষ্ট্র প্রবাসী বড় ছেলে শাবাব নাসিম রহমান দেশে ফিরলেই ১৫ অক্টোবর নাসিমার দাফন হবে বলে জানা গেছে।

১৯৪৪ সালের ৬ আগস্ট পুরান ঢাকার লালবাগে জন্ম নেওয়া এই অভিনয়শিল্পীর পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল গ্রামের উকিলবাড়িতে। ষাটের দশকে রুপালি পর্দায় যাত্রা শুরু করা নাসিমা খান বাংলা ও উর্দু-দুই ভাষার সিনেমায়ই সমান দক্ষতায় অভিনয় করেছেন। ১৯৫৯ সালে এ জে কারদার পরিচালিত ‘জাগো হুয়া সাভেরা’য় সহনায়িকা হিসাবে তার বড় পর্দায় অভিষেক হয়। একই বছর বেবী ইসলাম পরিচালিত উর্দু সিনেমা ‘তানহা’তে শবনম, সুমিতা দেবী ও লাহোরের অভিনেত্রী শামীম আরার সঙ্গে তিনি অভিনয় করেন। ১৯৬১ সালে আনিসের বিপরীতে ‘যে নদী মরুপথে’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেন নাসিমা খান। এরপর ‘সূর্যস্নান’, ‘ধারাপাত’, ‘কার বউ’, ‘উজালা’, ‘বেগানা’, ‘আপন দুলাল’, ‘উলঝন’, ‘ম্যায় ভি ইনসান হু’, ‘দুই ভাই’, ‘গৌরী’, ‘আমার বৌ’ ও ‘ঢেউয়ের পরে ঢেউ’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান মজবুত করেন। দীর্ঘসময় সিনেমায় কাজ করার পর পরবর্তী জীবনে নাসিমা খানকে নাটকেই বেশি দেখা গেছে। মাধ্যম বদলালেও শিল্পের সঙ্গে তার সম্পর্ক ছিল অটুট।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শারদীয় উৎসবে নেই বড় সিনেমা

শারদীয় উৎসবে নেই বড় সিনেমা

পরপারে অভিনেত্রী নাসিমা খান

পরপারে অভিনেত্রী নাসিমা খান

শিশু নিপীড়ক ধরার টিভি শো নিয়ে প্যাটিনসনের সিনেমা

শিশু নিপীড়ক ধরার টিভি শো নিয়ে প্যাটিনসনের সিনেমা

আজও বাস কন্ডাক্টর হতে মন কাঁদে রজনীকান্তের!

আজও বাস কন্ডাক্টর হতে মন কাঁদে রজনীকান্তের!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম