মোশাররফ করিমের প্রশংসায় পঞ্চমুখ জয়া
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায়ও নিজেদের অভিনয় নৈপুণ্যের মাধ্যমে ব্যাপক খ্যাতি ও প্রশংসা কুড়িয়েছেন দুই তারকা মোশাররফ করিম ও জয়া আহসান। দীর্ঘ অভিনয় জীবনে পর্দায় তাদের একসঙ্গে কাজের সুযোগ খুব বেশি না হলেও, সহশিল্পীর অসামান্য অভিনয়ে মুগ্ধ জয়া। তার মতে, মোশাররফ করিম একজন খাঁটি ‘ম্যাজিশিয়ান’। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হিসাবে অংশ নিয়ে গুণী অভিনেতা মোশাররফ করিমের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন জয়া। তিনি বলেন, ‘মোশাররফ করিম একজন ম্যাজিশিয়ান, কিন্তু উনার সঙ্গে আমার সরাসরি অভিনয় খুব কম হয়েছে। আমি চাই উনার সঙ্গে আমার কাজ হোক এবং নিশ্চয়ই উনিও তাই চান; আশা করি পরিচালকরা আমার এ কথাগুলো শুনবেন।’ মোশাররফ করিমকে নিজের অত্যন্ত পছন্দের ও অত্যন্ত গুণী শিল্পী হিসাবেও অভিহিত করেন তিনি।
