টুকরো খবর
যমুনা ফিউচার পার্কে আসছেন জেমস
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্কে আসছেন দেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয় তারকা মাহফুজ আনাম জেমস। আগামী ২৩ অক্টোবর রাজধানীর এই শপিং কমপ্লেক্সের কার্নিভাল অ্যারেনায় বসছে ‘রক এন রিদম ৫.০ : নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক একটি কনসার্ট। এ কনসার্টে নিজ দল নগরবাউল নিয়ে ভক্ত-শ্রোতাদের গান শোনাবেন জেমস। খবরটি নিশ্চিত করেছেন নগর বাউল ও জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন। এ কনসার্ট প্রসঙ্গে জেমস বলেন, ‘দেশে অনেকদিন পর টিকিট কনসার্ট করছি। আশা করি শ্রোতা-দর্শকরা নতুন কিছু শুনতে ও দেখতে পাবেন।’ কনসার্টে জেমসের পাশাপাশি আরও পারফর্ম করবে আর্ক, ওয়ারফেজ, অর্থহীন এবং শূন্য। এ ছাড়া গিটারিস্ট অনি হাসানের একক পারফরম্যান্স এবং এ কে রাহুলের বিশেষ পরিবেশনাও থাকছে এ আয়োজনে। এদিকে দেশ-বিদেশে কনসার্টের পাশাপাশি নিজের নতুন একক গান নিয়েও পরিকল্পনার কথা জানিয়েছেন জেমস। বলেছেন, নতুন একটা সিঙ্গেল গান রেডি হয়ে আছে। শিগ্গির এটি প্রকাশ করবেন তিনি। সর্বশেষ তার কণ্ঠে প্রকাশিত একক মৌলিক গান হলো ‘সবই ভুল’। এটি ২০২৩ সালের ঈদুল ফিতরের চাঁদ রাতে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। এর আগে দীর্ঘ ১২ বছরের বিরতি ভেঙে ২০২২ সালের মে মাসে তিনি ‘আই লাভ ইউ’ শিরোনামে আরেকটি একক গান প্রকাশ করেছিলেন।
