Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

অবশেষে ‘ব্যাটম্যান-২’ নিয়ে জটিলতা কাটল

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বহুল প্রতীক্ষিত ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সিনেমার শুটিং নিয়ে অবশেষে জটিলতা কাটছে। এ সিনেমার কাজ শেষ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অস্কারজয়ী নির্মাতা স্টিভেন সোডারবার্গ। পারিবারিক কারণে পরিচালক ম্যাট রিভস সাময়িক বিরতিতে থাকায় সিনেমাটির শুটিংয়ের শেষ কয়েক সপ্তাহের কাজে যুক্ত হচ্ছেন তিনি। ভ্যারাইটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান ডিসি স্টুডিওর এক প্রতিনিধি জানান, ম্যাট রিভসের চলমান পারিবারিক পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে তার কাজের অনুরাগী সোডারবার্গ নিজেই সহযোগিতার প্রস্তাব দেন। স্টুডিওর পূর্ণ সমর্থনে অভিনেতা ও কলাকুশলীদের সঙ্গে কাজ করে ম্যাটের পরিকল্পনা অনুযায়ী শুটিং শেষ করতে সহায়তা করবেন তিনি।

সোডারবার্গ জানান, ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় ম্যাট রিভসের নির্মাণশৈলী ছিল অসাধারণ, সুচিন্তিত ও সুসংগত। ইতোমধ্যে ধারণ করা দৃশ্যগুলোর সঙ্গে নতুন ফুটেজের সামঞ্জস্য নিশ্চিত করাই তার লক্ষ্য, যাতে ম্যাট যথাযথভাবে সিনেমাটির কাজ শেষ করতে পারেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ম্যাট রিভস জানিয়েছেন, তিনি নির্মাণপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন। তবে প্রধান শুটিংয়ের শেষ পর্যায়ে সেটে উপস্থিত থাকবেন না।

এর আগে অক্টোবরের শুরুতে ওয়ার্নার ব্রাদার্স ও ডিসি স্টুডিও পারিবারিক কারণে ম্যাটের সাময়িক বিরতির কথা জানিয়ে সিনেমাটির নির্মাণকাজ স্থগিতের ঘোষণা দেয়। সে সময় স্টুডিও জানায়, ম্যাটের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে।

‘ট্রাফিক’, ‘এরিন ব্রকোভিচ’, ‘সেক্স, লাইস, অ্যান্ড ভিডিওটেপ’ ও ‘ওশানস ইলেভেন’-এর মতো সিনেমার জন্য পরিচিত সোডারবার্গের সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে ‘ব্ল্যাক ব্যাগ’, ‘প্রেজেন্স’ ও ‘দ্য ক্রিস্টোফার্স’।

এদিকে একাধিকবার মুক্তির তারিখ পরিবর্তনের পর ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ মুক্তির নতুন সময় নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের ফেব্রুয়ারি। প্রথমে সিনেমাটি ২০২৬ সালের ২ অক্টোবর মুক্তির কথা ছিল। পরে তারিখ পরিবর্তন করে ২০২৭ সালের ১ অক্টোবর নির্ধারণ করা হয়।

সিক্যুয়েলে ব্যাটম্যানের ভূমিকায় ফিরছেন রবার্ট প্যাটিনসন। আরও অভিনয় করছেন স্কারলেট জোহানসন, কলিন ফারেল, সেবাস্টিয়ান স্ট্যান, অ্যান্ডি সার্কিস ও জেফরি রাইট। ম্যাট রিভস পরিচালিত প্রথম ‘দ্য ব্যাটম্যান’ মুক্তি পেয়েছিল ২০২২ সালের মার্চে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ছোটপর্দায় অপ্রতুল শারদীয় উৎসব

ছোটপর্দায় অপ্রতুল শারদীয় উৎসব

অবশেষে ‘ব্যাটম্যান-২’ নিয়ে জটিলতা কাটল

অবশেষে ‘ব্যাটম্যান-২’ নিয়ে জটিলতা কাটল

নতুন নাটকে প্রশংসিত মিম চৌধুরী

নতুন নাটকে প্রশংসিত মিম চৌধুরী

টুকরো খবর শাকিবের সঙ্গে ছোট্ট চরিত্রেও দ্বিধা নেই দিনারের

শাকিবের সঙ্গে ছোট্ট চরিত্রেও দ্বিধা নেই দিনারের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম