Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

শাবনাজের স্মৃতিচারণ

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় জুটি নাঈম ও শাবনাজ। ‘চাঁদনী’ দিয়ে তাদের শুরু। সিনেমার জুটি থেকে বাস্তব জীবনেও তারা দম্পতি। সম্প্রতি তাদের সংসার জীবনের বত্রিশ বছর পূর্তি উপলক্ষ্যে ‘চাঁদনী’ সিনেমার শুটিংয়ের পেছনের অজানা স্মৃতিচারণ করেছেন শাবনাজ। তিনি জানান, পরিচালক এহতেশাম একটি গায়ে হলুদের ভিডিওতে শাবনাজকে দেখে তাকে সিনেমার নায়িকা হিসাবে চূড়ান্ত করতে চাইলে, নায়ক নাঈম প্রথমে তার শারীরিক গঠন ও বাহ্যিক রূপ নিয়ে আপত্তি জানান। নাঈমের আপত্তির কথা শাবনাজ এহতেশামের কাছে শোনেন। এরপর তার মনে তীব্র জেদের জন্ম দেয়, যা তাকে যে কোনো মূল্যে নায়িকা হওয়ার সিদ্ধান্তে অনড় রাখে। পারিবারিক মহলের ঘনিষ্ঠতার সুবাদে এবং নাট্যকর্মী বাবার পূর্ণ উৎসাহে তিনি অবশেষে সেই সিনেমারই নায়িকা হন। এ সিনেমার মাধ্যমেই তাদের যৌথ পথচলা শুরু হয় এবং পরবর্তীতে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে, যা শেষ পর্যন্ত ১৯৯৪ সালের ৫ অক্টোবর তাদের বিয়েতে রূপ নেয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শারদীয় উৎসবে গানের বাজারেও ভাটা

শারদীয় উৎসবে গানের বাজারেও ভাটা

অপেক্ষায় ববিতা...

অপেক্ষায় ববিতা...

জনি ডেপকে ঘনিষ্ঠ বন্ধু মানতে নারাজ বেটানি

জনি ডেপকে ঘনিষ্ঠ বন্ধু মানতে নারাজ বেটানি

শাবনাজের স্মৃতিচারণ

শাবনাজের স্মৃতিচারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম