Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

জনি ডেপকে ঘনিষ্ঠ বন্ধু মানতে নারাজ বেটানি

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হলিউডের দুই তারকা জনি ডেপ ও পল বোটানির ব্যক্তিগত বার্তা আদালতে প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। তবে সেই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা বেটানি। জানালেন, জনি ডেপের সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্বের যে ছবি জনসমক্ষে তুলে ধরা হয়েছিল, বাস্তবতা ছিল তার চেয়ে আলাদা।

সম্প্রতি দ্য টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেটানি বলেন, ডেপের বিরুদ্ধে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর মানহানির মামলার সময় তাদের পুরোনো টেক্সট বার্তা সামনে আসে। তখন ডেপের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে তাকে উপস্থাপন করা হলেও, বাস্তবে বহু বছর তাদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি।

বেটানি বলেন, ‘ওই ঘটনা যখন ঘটেছিল, তখন জনির সঙ্গে আমার বছরের পর বছর কথা হয়নি। এরপরও আর কথা বলিনি। অথচ আমাকে এমনভাবে দেখানো হচ্ছিল, যেন আমি তার খুব ঘনিষ্ঠ বন্ধু। দুই তারকার মধ্যে এত কিছু ঘটছিল, তার মধ্যে এ বিষয়টিই আমার কাছে সবচেয়ে অদ্ভুত মনে হয়েছিল।’

এ নিয়ে প্রকাশ্যে পালটা বক্তব্য না দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন বেটানি। তার মতে, মানুষ তাকে চেনে এবং তিনি বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। ২৩ বছরের দাম্পত্য জীবনের কথা উল্লেখ করে অভিনেতা বলেন, ‘পেশাগত পরিচিতি থাকলেও আমি শান্ত ও নিরিবিলি জীবনযাপন পছন্দ করি। তাই বিষয়টি নিয়ে নীরব থাকাই শ্রেয় মনে করেছি।’

এ দুই তারকাকে নিয়ে বিতর্কের সূত্রপাত ২০১৩ সালে ডেপ ও বেটানির মধ্যে আদান-প্রদান হওয়া কিছু বার্তা নিয়ে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে আদালতে সেগুলো পড়ে শোনানো হলে বিষয়টি প্রকাশ্যে আসে। বার্তাগুলোতে অ্যাম্বার হার্ডকে নিয়ে ডেপের আক্রমণাত্মক মন্তব্য এবং বেটানির জবাব উঠে আসে। বিশেষ করে হার্ডকে পুড়িয়ে মারা ও তার মৃতদেহ নিয়ে যৌন সহিংসতার ইঙ্গিতপূর্ণ বক্তব্য ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

এদিকে, দ্য সান-এর প্রকাশক নিউজ গ্রুপ নিউজপেপার্সের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ডেপ। সংবাদমাধ্যমটিতে তাকে স্ত্রী নির্যাতনকারী হিসাবে উল্লেখ করে প্রকাশিত একটি প্রতিবেদনের কারণে ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হওয়ার অভিযোগ তোলেন তিনি। তবে ২০২০ সালে বিচারক অ্যান্ড্রু নিকোল ডেপের বিপক্ষে রায় দেন।

উল্লেখ্য, ডেপ ও বেটানি একসঙ্গে ‘দ্য ট্যুরিস্ট’ (২০১০), ‘ট্রানসেনডেন্স’ (২০১৪) ও ‘মর্টডেকাই’ (২০১৫)-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শারদীয় উৎসবে গানের বাজারেও ভাটা

শারদীয় উৎসবে গানের বাজারেও ভাটা

অপেক্ষায় ববিতা...

অপেক্ষায় ববিতা...

জনি ডেপকে ঘনিষ্ঠ বন্ধু মানতে নারাজ বেটানি

জনি ডেপকে ঘনিষ্ঠ বন্ধু মানতে নারাজ বেটানি

শাবনাজের স্মৃতিচারণ

শাবনাজের স্মৃতিচারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম