টুকরো খবর
সাবিনা ইয়াসমিনকে আজীবন সম্মাননা
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্কটল্যান্ডের এডিনবরায় গান গেয়ে প্রবাসী বাংলাদেশিদের মুগ্ধ করেছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে স্কটল্যান্ড বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে তাকে আজীবন সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সম্প্রতি এডিনবরার দ্য ডিনে কমিউনিটির উদ্যোগে কনসার্টের আয়োজন করা হয়। সাবিনা ইয়াসমিনের সঙ্গে গান পরিবেশন করেন ফেরদৌস ওয়াহিদ ও স্কটল্যান্ড বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার শিল্পীরা। আয়োজকরা জানান, প্রবাসে বাংলা গান ও সংস্কৃতি ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। আয়োজনটি উপস্থিত প্রবাসী বাঙালিরা বেশ উপভোগও করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কটল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল ড. ওয়ালী তাসার উদ্দিন ও স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সল চৌধুরী। অনুষ্ঠান শেষে ১৮ ডিসেম্বর দেশে ফিরেছেন সাবিনা ইয়াসমিন।
