|
ফলো করুন |
|
|---|---|
* দীপ্ত টিভিতে আজ বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘মিশন এক্সট্রিম ২’। রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মান-অভিমান’।
* মাছরাঙা টিভিতে আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘আপন পর’। এতে অভিনয় করেছেন তৌসিফ, সাদনিমা প্রমুখ।
* আরটিভিতে আজ দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘ভালোবাসার রঙ’। এতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, মাহিয়া মাহী প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘এক পায়ে জুতা’। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুস সুমাইয়া হিমি প্রমুখ।
* এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘কাজিনস’। রাত ৯টায় প্রচার হবে ড্রামা সিরিজ ‘কুরুলুস উসমান গাজী’।
* জিটিভিতে আজ রাত ৮টা ৩০ মিনিটে ইকবাল খন্দকারের উপস্থাপনায় প্রচার হবে অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। এবারের পর্বে অতিথি হয়ে এসেছেন সংগীতশিল্পী আলম আরা মিনু।
* বৈশাখী টিভিতে আজ বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘মন’। এতে অভিনয় করেছেন রিয়াজ, শাবনূর, শাকিল খান, শিবা শানু, মিশা, ডিপজল প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে একক নাটক ‘প্রেমিক’। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিন তিশা প্রমুখ।
