রজনীকান্তের ‘ধর্মন’-এ বিশেষ চরিত্রে নয়নতারা
Advertisement
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ ভারতীয় সুপারস্টার রজনীকান্ত অভিনীত নতুন তামিল অ্যাকশনধর্মী সিনেমা ‘ধর্মন’-এ বিশেষ ভূমিকায় যুক্ত হয়েছেন অভিনেত্রী নয়নতারা। অশ্বথ মারিমুথু পরিচালিত ও রচিত এ সিনেমায় রজনীকান্তের পাশাপাশি অভিনয় করছেন সিমরন, রাশি খান্না, রাম পোথিনেনি ও যোগী বাবু। তবে নয়নতারার চরিত্র কিংবা গল্পে তার ভূমিকা সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি নির্মাতারা। সিনেমাটি প্রযোজনা করছেন আরেক সুপারস্টার কমল হাসান, সঙ্গে রয়েছেন আর মহেন্ত্রন। সংগীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। গল্পের বিস্তারিত প্রকাশ না হলেও ‘ধর্মন’কে সমসাময়িক আবহের একটি অ্যাকশনধর্মী সিনেমা হিসাবে তুলে ধরছেন নির্মাতারা। জানিয়েছেন, এতে রজনীকান্তকে প্রাণবন্ত ও তারুণ্যদীপ্ত রূপে দেখা যাবে। ব্যক্তিগত দ্বন্দ্ব ও নৈতিক সংকটের মধ্যদিয়ে এগোবে তার চরিত্রের গল্প। ২০২৭ সালের জানুয়ারিতে পোঙ্গল উৎসবকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ধর্মন’-এর।
