Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

টুকরো খবর

নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নাটকের বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। তবে এ মাধ্যমে তিনি কাজ কমিয়ে দিয়েছেন। কারণ হিসাবে একই ধরনের চরিত্রের একঘেয়েমির কথা বলেছেন। সম্প্রতি এক আড্ডায় ক্যারিয়ার, ব্যক্তিজীবনের অগ্রাধিকার আর জীবনদর্শন নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন এ অভিনেত্রী। টিভি নাটক, ওটিটি এবং সিনেমা-তিনটি মাধ্যমে সমানভাবে দেখা যাবে কি না জানতে চাইলে সাদিয়া বলেন, ‘নাটকে ইতোমধ্যেই কাজ কমিয়ে দিয়েছি। নাটকের এখনকার গল্পগুলো খুব ভালো লাগছে না। মনের মতো হয় না। একটা সময় স্ক্রিপ্ট খুব ভালো লাগত। কোন স্ক্রিপ্ট রেখে কোনটা করব সে দ্বিধা-দ্বন্দ্বে থাকতাম। এখন যেসব স্ক্রিপ্ট পাই তা ভালো লাগছে না। একই ধরনের চরিত্রের বারবার পুনরাবৃত্তি বা একঘেয়েমি এড়াতেই মূলত নাটকে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি।’ তিনি মনে করেন, একজন শিল্পীর জন্য একই জায়গায় আটকে না থেকে ভিন্ন ও চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে মেলে ধরা জরুরি। নতুন কিছু উপহার দেওয়ার তাগিদ থেকেই এখন সিনেমা, ওটিটি এবং নতুন প্রজেক্টের দিকে বেশি নজর দিচ্ছেন তিনি। নিজের স্বভাব নিয়ে সাদিয়া বলেন, ‘আমি সব সময় সোজা কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। জীবনের জটিলতা এড়িয়ে সহজ ও স্বতঃস্ফূর্তভাবে চলাই আমার পছন্দ।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

নিজেকে কারও সঙ্গে তুলনা করতে রাজি নন তটিনী

নিজেকে কারও সঙ্গে তুলনা করতে রাজি নন তটিনী

টাইগার নয়, দুর্বৃত্তদের নিশানায় ছিলেন আমির খান!

টাইগার নয়, দুর্বৃত্তদের নিশানায় ছিলেন আমির খান!

টুকরো খবর নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

রজনীকান্তের ‘ধর্মন’-এ বিশেষ চরিত্রে নয়নতারা

রজনীকান্তের ‘ধর্মন’-এ বিশেষ চরিত্রে নয়নতারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম