Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

নিজেকে কারও সঙ্গে তুলনা করতে রাজি নন তটিনী

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নাটকের বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় তানজিম সাইয়ারা তটিনী। খুব অল্প সময়েই অভিনয় দিয়ে দর্শকের নজর কেড়েছেন এ অভিনেত্রী। তবে চলার পথে এগিয়ে যাওয়ার পাশাপাশি প্রায়ই জ্যেষ্ঠ একজন অভিনেত্রীর সঙ্গে তুলনার মুখে পড়েন তিনি। এ তুলনা ভালো লাগলেও নিজেকে কারও জায়গায় ভাবতে রাজি নন। বরং একে প্রতিযোগিতা নয়, শেখার সুযোগ হিসাবে দেখেন। সম্প্রতি এ নিয়ে খোলামেলা কথা বলেন তটিনী। তিনি জানান, এ ধরনের মন্তব্য তাকে অস্বস্তিতে ফেলে না, উলটো নিজের ক্যারিয়ার নিয়ে আরও সচেতনভাবে ভাবতে উৎসাহ দেয়। তটিনী বলেন, ‘আসলে কেউ কারও জায়গায় যেতে পারে না। আমি কারও সঙ্গে নিজেকে তুলনা করব না, কারও জায়গায় ভাবাটাও ঠিক নয়। শিল্প অঙ্গনে কেউ কখনো কারও বিকল্প হতে পারে না। তবে তুলনা করলে ভালো লাগে। গুণী অভিনেত্রীর সঙ্গে তুলনাও তো বড় পাওয়া।’

অভিনয়ে আসার শুরু থেকেই একটি পরামর্শ শুনে এসেছেন তটিনী। জ্যেষ্ঠ ও শুভাকাক্সক্ষীরা তাকে বলতেন সিনিয়রদের অনুসরণ করতে, শুধু ক্যারিয়ারে নয়, আচার-আচরণেও। তটিনী মনে করেন, ‘সিনিয়রদের কাছ থেকেই আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত।’ তার মতে, একজন সিনিয়র শিল্পীর মধ্যে ক্যারিয়ারে এগিয়ে চলা, কাজের প্রতি সততা, পরিশ্রম ও অভিজ্ঞতার সংমিশ্রণ থাকে। তাদের কাছ থেকে নতুনদের শেখা উচিত।

এদিকে দীর্ঘ বিরতির পর সম্প্রতি ধারাবাহিকে ফিরছেন তটিনী। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ অভিনয় করছেন এ অভিনেত্রী। এতে তাকে দেখা যাবে গ্রাম থেকে ঢাকায় পড়তে আসা এক তরুণীর চরিত্রে। এদিকে দীর্ঘসময় পর ধারাবাহিকে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী। তার মতে, গল্পের চরিত্রটি বেশ বাস্তবধর্মী এবং এর মধ্যে রয়েছে একাধিক স্তর। তটিনী বলেন, ‘এখানে আমার চরিত্রটি খুবই বাস্তবধর্মী। চরিত্রটির অনেক স্তর আছে। ভালোবাসা, দায়িত্ববোধ, দ্বন্দ্ব, আত্মত্যাগ, সবকিছুই দর্শক ধীরে ধীরে আবিষ্কার করবেন। আশা করছি, অনেক দিন পর ধারাবাহিকে দর্শক আমাকে নতুনভাবে দেখতে পাবেন।’

অভিনয়ের পাশাপাশি চরিত্র বাছাইয়েও সচেতন তটিনী। একই ধরনের চরিত্রে আটকে না থেকে ভিন্ন গল্প ও ভিন্ন আবহের কাজ করতে চান তিনি। সাম্প্রতিক সময়ে তার অভিনীত নাটকগুলোতে সেই বৈচিত্র্যের ছাপও দেখা যাচ্ছে।

উল্লেখ্য, তটিনীর পথচলা শুরু ২০১৯ সালে, মডেলিং ও বিজ্ঞাপন দিয়ে। দুই বছরের বেশি সময় এ কাজেই যুক্ত ছিলেন। ২০২১ সালে এনটিভির ধারাবাহিক ‘হাউজ নং ৯৬’-এর মাধ্যমে প্রথমবার ক্যামেরার সামনে আসেন। ২০২২ সালে চরকির ‘এই মুহূর্ত’-এর পিপলু আর খান পরিচালিত ‘কল্পনা’ পর্বে প্রথম প্রধান চরিত্রে কাজ করে ব্যাপক পরিচিতি পান। একই বছর প্রচারিত হয় তার প্রথম একক টিভি নাটক ‘শারদ প্রাতে’। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এ অভিনেত্রীর।

বরিশালের মেয়ে তটিনী কখনো ভাবেননি অভিনেত্রী হবেন। তার মনোযোগ ছিল মেডিকেলে পড়ায়। সেই স্বপ্ন পূরণ না হওয়ায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেন। পর্দায় স্বাভাবিক ও আবেগঘন অভিনয়ই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এরপর ইয়াশ রোহান, অপূর্বসহ জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে একের পর এক রোমান্টিক ও পারিবারিক নাটকে কাজ করে ছোটপর্দার অন্যতম নির্ভরযোগ্য মুখ হয়ে ওঠেন। ‘জয়া আর শারমীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলেও নিয়মিত হওয়ার চেয়ে ভালো গল্প ও প্রস্তুতি নিয়ে কাজ করতেই বেশি আগ্রহী তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নিজেকে কারও সঙ্গে তুলনা করতে রাজি নন তটিনী

নিজেকে কারও সঙ্গে তুলনা করতে রাজি নন তটিনী

টাইগার নয়, দুর্বৃত্তদের নিশানায় ছিলেন আমির খান!

টাইগার নয়, দুর্বৃত্তদের নিশানায় ছিলেন আমির খান!

টুকরো খবর নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

রজনীকান্তের ‘ধর্মন’-এ বিশেষ চরিত্রে নয়নতারা

রজনীকান্তের ‘ধর্মন’-এ বিশেষ চরিত্রে নয়নতারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম