Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

অ্যাকশন কপের ভূমিকায় সাই পল্লবীর অভিষেক

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে এবার দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। ধানুশ ও মাম্মুটি অভিনীত অ্যাকশন থ্রিলার ‘ওএম : চ্যাপ্টার ১’-এ আইপিএস কর্মকর্তা নিত্যা রেড্ডির ভূমিকায় অভিনয় করছেন তিনি। সম্প্রতি সিনেমাটির নির্মাতারা সাই পল্লবীর চরিত্র পরিচিতির নতুন টিজার প্রকাশ করেছেন। এতে পুলিশের পোশাকে অভিনেত্রীর প্রথম ঝলক দেখা গেছে।

বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের দক্ষতার জন্য পরিচিত সাই পল্লবী। এবার অ্যাকশন থ্রিলারে পুলিশ কর্মকর্তার ভূমিকায় তার উপস্থিতি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। প্রকাশিত টিজারে নিত্যা রেড্ডি চরিত্রের কিছুটা আভাস মিললেও সিনেমার গল্পে তার ভূমিকা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সাই পল্লবীর এ চরিত্রের মধ্যদিয়ে সিনেমাটিতে যুক্ত হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা। ধানুশ, মাম্মুটি, শ্রীলীলা ও নাসিরুদ্দিন শাহর মতো অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি। ভারতীয় সিনেমার বিভিন্ন ইন্ডাস্ট্রির পরিচিত মুখদের একসঙ্গে নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

এ সিনেমায় সাই পল্লবীর যুক্ত হওয়া প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান আরটেক স্টুডিওসের প্রযোজক শ্রদ্ধা আগরওয়াল বলেন, ‘তিনি অসাধারণ একজন অভিনেত্রী। অভিনয়ের ক্ষেত্রে তার সততা ও স্বাভাবিকতা আমরা সব সময়ই প্রশংসা করেছি। নিত্যা রেড্ডি সিনেমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র। এ ভূমিকায় তার চেয়ে ভালো কাউকে আমরা ভাবতে পারিনি। তাকে আমাদের সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। দর্শকরা তাকে এই চরিত্রে দেখার পর আমাদের মতোই মুগ্ধ হবেন বলে আশা করছি।’

রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ‘ওএম : চ্যাপ্টার ১’ নির্মিত হয়েছে বড় পরিসরের অ্যাকশন থ্রিলার হিসাবে। আগামী ২০ নভেম্বর এটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ভারতীয় সিনেমায় কপের ব্যবহার নিয়ে দর্শকের আগ্রহ বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। বলিউড ও দক্ষিণী সিনেমায় পুলিশ কর্মকর্তা কিংবা আইপিএস চরিত্র দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। কখনো তারা দুর্নীতির বিরুদ্ধে লড়েন, কখনো অপরাধী চক্রের মোকাবিলা করেন, আবার কখনো ব্যক্তিগত সংকটের মধ্যেও দায়িত্ব পালন করেন।

‘সিংঘাম’, ‘দাবাং’, ‘খাকি’ কিংবা ‘বিক্রম’-এর মতো সিনেমায় পুলিশ চরিত্রের নানা রূপ দেখা গেছে। এসব সিনেমায় পুলিশ কর্মকর্তাদের অ্যাকশন, তদন্ত ও অপরাধ দমনের দৃশ্য দর্শকদের আকৃষ্ট করেছে। সেই ধারায় ‘ওএম : চ্যাপ্টার ১’-এ সাই পল্লবীর আইপিএস কর্মকর্তা হয়ে ওঠা নতুন সংযোজন। তবে নিত্যা রেড্ডি চরিত্রটি প্রচলিত অ্যাকশনধর্মী পুলিশ চরিত্রের বাইরে কতটা স্বতন্ত্র হয়ে উঠবে, তা জানতে অপেক্ষা করতে হবে সিনেমার মুক্তি পর্যন্ত।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঈদের সিনেমা মুক্তির প্রতিযোগিতা শুরু

ঈদের সিনেমা মুক্তির প্রতিযোগিতা শুরু

অর্থাভাবে মেয়ের জন্য দুধ কিনতে পারেননি ফারুক!

অর্থাভাবে মেয়ের জন্য দুধ কিনতে পারেননি ফারুক!

জন লেননের সম্পত্তির হিসাব নিয়ে দুই ছেলের মতবিরোধ

জন লেননের সম্পত্তির হিসাব নিয়ে দুই ছেলের মতবিরোধ

অ্যাকশন কপের ভূমিকায় সাই পল্লবীর অভিষেক

অ্যাকশন কপের ভূমিকায় সাই পল্লবীর অভিষেক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম