Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

অর্থাভাবে মেয়ের জন্য দুধ কিনতে পারেননি ফারুক!

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পর্দায় তার সহজ উপস্থিতি দর্শকের মুখে হাসি ফোটায়। কিন্তু সেই হাসির আড়ালে অভিনেতা ফারুক আহমেদের জীবনে আছে কষ্ট আর ত্যাগের দীর্ঘ গল্প। মাত্র ৩০০ টাকার অভাবে মেয়ের জন্য দুধ কিনতে পারেননি, তবু অভিনয় ছাড়েননি ফারুক আহমেদ। বিসিএসের সুযোগ ও নিশ্চিত চাকরি ছেড়ে অভিনয়কে বেছে নিয়েছিলেন এ অভিনেতা। ফারুক জানান, ৯০-এর দশকে মেয়ের জন্মের পর তার পেটে জটিলতা দেখা দেয়। চিকিৎসক একটি বিদেশি দুধ খাওয়াতে বলেন। দাম ছিল মাত্র ৩০০ টাকা, কিন্তু টাকার অভাবে সেটি কিনে দিতে পারেননি তিনি। অভিনেতা বলেন, “ছাত্রজীবন থেকেই অভিনয়ের টান ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা থিয়েটারের ‘গ্রাম থিয়েটার’-এ প্রুফ দেখার কাজ করতাম। মাসে পেতাম ১৫০ টাকা। পড়াশোনার সময় অন্তত তিনবার বিসিএস দেওয়ার সুযোগ এলেও একবারও পরীক্ষায় বসিনি। অথচ যাদের আমি অঙ্ক পড়াতাম, তারা বিসিএস পাশ করে ক্যাডার হয়েছেন।’ এ গুণী অভিনেতা পরে পাঁচ-ছয় হাজার প্রার্থীকে পেছনে ফেলে একটি শীর্ষস্থানীয় বেসরকারি দাতাসংস্থায় চাকরি পান। ঢাকার বাইরে দেড় বছর কাজ করার পর অভিনয়ের টানে সেই নিশ্চিত চাকরিও ছেড়ে ঢাকায় ফিরে আসেন। এরপর দুই-তিন বছর কেটেছে চরম অর্থকষ্টে। সংসার চালাতে রিয়েল এস্টেট কোম্পানিতে ছোট একটি চাকরি করেছেন, পাশাপাশি চালিয়ে গেছেন নাটক। ফারুক আহমেদের আক্ষেপ, শিল্পীর সাফল্য সবাই দেখে, কিন্তু পেছনের পরিশ্রম ও ত্যাগের মূল্য খুব কম মানুষ বোঝে। তবে অতীত নিয়ে তার আফসোস নেই। তিনি জানান, আল্লাহর রহমতে এখন ভালো আছেন, পেছনে তাকান না। কারও প্রতি ঈর্ষা না রেখে অন্যের ভালো দেখে খুশি হওয়াই তাকে ভালো রাখে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঈদের সিনেমা মুক্তির প্রতিযোগিতা শুরু

ঈদের সিনেমা মুক্তির প্রতিযোগিতা শুরু

অর্থাভাবে মেয়ের জন্য দুধ কিনতে পারেননি ফারুক!

অর্থাভাবে মেয়ের জন্য দুধ কিনতে পারেননি ফারুক!

জন লেননের সম্পত্তির হিসাব নিয়ে দুই ছেলের মতবিরোধ

জন লেননের সম্পত্তির হিসাব নিয়ে দুই ছেলের মতবিরোধ

অ্যাকশন কপের ভূমিকায় সাই পল্লবীর অভিষেক

অ্যাকশন কপের ভূমিকায় সাই পল্লবীর অভিষেক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম