স্টেজ শো ও বিচারকার্য নিয়ে ব্যস্ত লিজা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বর্তমান প্রজন্মের সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। বছরজুড়েই তিনি স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন। সম্প্রতি আবারও শুরু হয়েছে স্টেজ মৌসুম। লিজা জানান, এরইমধ্যে অনেকেই যোগাযোগ করছেন শোয়ের জন্য। এদিকে আরটিভির লিটল স্টার সিজন ২-এর প্রধান তিন বিচারকের একজন হিসাবে কাজ করছেন এ সংগীতশিল্পী। এ ছাড়া নতুন কিছু মৌলিক গান নিয়েও পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে লিজা বলেন, ‘স্টেজ শো এবং অন্যান্য কাজ নিয়ে আপাতত বেশ ভালো ব্যস্ত আছি। সামনে কিছু ভালো মৌলিক গান প্রকাশের ইচ্ছা আছে। এ বছর না হলেও আগামী বছরের শুরুতে প্রকাশ পাবে। আর বিচারক হিসাবে আমি চেষ্টা করেছি যেন আগামীর জন্য আমরা ভালো শিল্পী খুঁজে পাই, আমি আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি।’
